আড়াইহাজারে এক পাহারাদারের লাশ উদ্ধার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। তার নাম ওবায়দুল হক (৬০)। তিনি সদাসদী পশ্চিমপাড়া গ্রামের মৃত সাহাজ উদ্দিনের ছেলে।
হাজ
চীনের রাজধানী মালের নামের একটি গবেষণা জাহাজ মালদ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করেছে। সিয়াং ইয়াং হং-০৩ নামের জাহাজটি ভারত মহাসাগর অঞ্চলে জরিপ অভিযান চালাবে বলে ধারণা করা হচ্ছে।
শার্শার নাভারণ বাজারে জাল টাকা সরবরাহ করার সময় সোহেল ভূঁঞা (৪০) নামে একজনকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
শীত নিবারণে গোপালগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ৩৬ হাজার ৯৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।জেলার ৫ উপজেলার ৪টি পৌরসভা এবং ৬৭টি ইউনিয়নে এসব কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আশ্রাফুল হক।
প্রথম ব্যাটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। সোমবার (২২ জানুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে ৪০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পথে এই রেকর্ড গড়েন বাঁহাতি এই ওপেনার।
পটুয়াখালীর কলাপাড়ায় ৪টি সেইল ফিশ (পাখি মাছ) ধরা পড়েছে।
কক্সবাজারের চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ তসলিমা বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে পাচারের উদ্দেশ্যে রাখা ২০ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রাজধানীর মিরপুর ও শাজাহানপুর এলাকায় পৃথক অভিযানে ২৩ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। এরা হলেন মো. ইমরান (৩২) ও দীপন কান্তি চাকমা (৩৩)।
পিরোজপুর আদালতে মাদক মামলার হাজিরা দিতে এসে আদালত চত্ত্বর থেকে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি করেন ফয়সাল শেখ (৩২) নামের এক যুবক।