জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটা মোট জনবলের ১৩ শতাংশকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। যার অর্থ হলো—প্রতিষ্ঠানটি ১১ হাজারেও বেশি কর্মী ছাঁটাই শুরু করেছে।
হাজ
ইউরোপীয়ান এনভায়রনমেন্ট এজেন্সি (ইইএ) জানিয়েছে, কিছুই করা না হলে এ শতাব্দীর শেষ নাগাদ ইউরোপে প্রতিবছর গরমে ৯০ হাজার লোক মারা যেতে পারে।
চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় মঙ্গলবার দেশের নয়টি শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) ২য় পত্র এবং মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে পাওনা ৩ হাজার ৪৪৯ কোটি টাকা মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিমান কর্তৃপক্ষের এক আবেদনের প্রেক্ষিতে এ টাকা মওকুফ করা হচ্ছে।
‘বিশ্বের নোংরাতম মানুষ’ হিসেবে পরিচিত পাওয়া ইরানের ‘আমাউ হাজি’ মারা গেছেন। কয়েক দশক ধরে গোসল না করার কারণে আলোচনায় আসা ৯৪ বছর বয়সী আমাউ হাজির মৃত্যুর কথা গতকাল মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
বাংলাদেশের উপকূলীয় দ্বীপ সেন্ট মার্টিনে ভেসে আসা একটি মনুষ্যবিহীন জাহাজ নিয়ে রহস্য তৈরি হয়েছে। জাহাজটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এনিয়ে অনেকে নানা মন্তব্য করছেন।
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবেলায় জেলায় প্রস্তুত রাখা হয়েছে ৭৪৬ টি আশ্রয় কেন্দ্র। আজ সন্ধ্যা ৬টায় পর্যন্ত প্রায় ৩৫হাজার লোককে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বাগেরহাটের কয়েকটি উপজেলার আশ্রয় কেন্দ্রে ৬৪ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জেলার মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার ৬৩ হাজার ৯৯০ জন মানুষ আশ্রয় কেন্দ্রে পৌঁছেছে। কেউ কেউ গৃহপালিত পশু ও মূল্যবান সামগ্রী নিয়েও এসেছেন।
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পরবর্তী জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তায় চট্টগ্রাম, খুলনা ও মোংলা নৌঅঞ্চলে মোতায়েনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ১৭টি জাহাজ, দুটি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট (এমপিএ) এবং দুটি হেলিকপ্টার প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশের কৃষি খাতে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হবে। উন্নত দেশ, আন্তর্জাতিক দাতা সংস্থা এবং বেসরকারি উদ্যোক্তাদের এ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।