বঙ্গোপসাগরে দুই জাহাজের সংঘর্ষে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরো চারজন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে কাঠতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাজ
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার ছোট জাহাজ (ফিশিং ট্রলার) ডুবে নিখোঁজ সাতজনের মধ্যে জাহাজের ক্যাপ্টেনসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
মেরামতের জন্য ডক ইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে ‘এফভি মাগফেরাত’ নামের একটি ফিশিং জাহাজ চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে গেছে।
টুঙ্গিপাড়া জেলায় ‘মা ইলিশ’ রক্ষায় আজ অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বুধবার মধুমতি নদীতে অভিযান চালিয়ে গোপালগঞ্জ সদর উপজেলা মৎস্য অফিস এসব কারেন্ট জাল জব্দ করেছে। এ সময় ৩ কেজি ‘মা ইলিশ’ উদ্ধার করা হয়।
প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক ও সহকারী শিক্ষক পদে ৫৮ হাজার শিক্ষক নিয়োগের সব ধাপ প্রায় শেষের পর্যায়ে। যদিও প্রথম দিকে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ব্যক্তিদের বেঁচে যাওয়া অর্থ ফেরত দেবে ধর্ম মন্ত্রণালয়। প্যাকেজ-১ এর হাজিরা প্রত্যেকে ৪৭ হাজার ৭২৬ টাকা এবং প্যাকেজ-২ এর হাজিরা ১০ হাজার ২৯৩ টাকা করে ফেরত পাবেন। সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী দুই সপ্তাহের মধ্যে হাজীদের টাকা দেয়া শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
বেনাপোল কাস্টমস চেকপোস্ট এলাকা থেকে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলারসহ দুই জন ভারতফেরত যাত্রীকে আটক করা হয়েছে বলে শুক্রবার কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।
হজের খরচের জন্য হাজিদের থেকে যে পরিমাণ অর্থ নেয়া হয়েছে তা খরচ হয়নি। এজন্য বেঁচে যাওয়া অর্থ তাদের ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আমিরাত আফগানিস্তান। দেশটির হজ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে।
রাজধানীর বাড্ডা এলাকা থেকে ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে আফতারনগর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তুরস্কের একটি কার্গো জাহাজের ওপর গ্রিসের উপকূল রক্ষীরা গুলি চালিয়েছে। শনিবার এজিয়ান সাগরের উপকূলে এই ঘটনা ঘটে।