ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের পর এই প্রথম ইউক্রেন থেকে শস্যের কোনো জাহাজ ইস্তাম্বুলে ভিড়েছে। তুরস্ক এবং জাতিসঙ্ঘের মধ্যস্থতায় করা চুক্তির ফলে রোববার গম বহনকারী জাহাজটি কৃষ্ণ সাগর হয়ে রাজধানীতে ভিড়ে। যৌথ সমন্বয় কেন্দ্রের একটি বিবৃতি এই কথা বলা হয়েছে।
হাজ
করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব। তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল বিশ্বের সবকিছু। এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য আবারও থমকে যাওয়া শুরু করেছে গোটা বিশ্ব।
বাজার থেকে দেশি মুরগির ডিম কিনতে গেলে সর্বাধিক দাম পড়ে ১০-১২ টাকা। কিন্তু কখনো শুনেছেন মুরগির একটি ডিম বিক্রি হয়েছে ৫৮ হাজার টাকায়? অবিশ্বাস্য লাগলেও এমনই হয়েছেন ব্রিটেনে। ৫০০ পাউন্ডে বিক্রি হয়েছে মুরগির একটি ডিম।
ভূমধ্যসাগরে আবার তেল অনুসন্ধানকারী জাহাজ পাঠাচ্ছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, এজন্য অনুমতির দরকার নেই।
প্রথমবারের মতো জাপান থেকে আমদানি করা রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে একটি জাহাজ দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলায় ভিড়েছে।
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৪১৫ জন হাজি। শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত ২টায় হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।
সৌদি আরব থেকে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন মোট ৫০ হাজার ৯৮৪ জন হাজি।
ডলারের নতুন দরে সৌদি আরব থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনছে সরকার। প্রতি ডলার ৯৪ টাকা হিসেবে এই পরিমাণ সার কিনতে ব্যয় হবে ১৫৮ কোটি টাকা। এবারই প্রথমবারের মতো ডলার এই দরে বিদেশ থেকে ইউরিয়া সার আমদানি করা হচ্ছে। এর আগে টাকার বিপরীতে প্রতি ডলার ৮৪ টাকা থেকে ৮৬ টাকা দরে বাইরে থেকে সার আমদানি করা হতো।
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট ৪৭ হাজার ৯১০ জন হাজি।বুধবার (৩ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
দেশে গত একদিনে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে আরও ১ লাখ ৩০ হাজার ৭০৫ জনকে। এ নিয়ে দেশে বুস্টার ডোজ পেয়েছেন মোট ৩ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার ৫২৭ জন।