পবিত্র কোরআন শরিফ মুখস্থ করে হাফেজ হতে একজন ছাত্রের সাধারণত ৪ বা ৫ বছর সময় লাগে। কিন্তু পাবনার ঈশ্বরদীতে মাত্র ১০৬ দিনে সম্পূর্ণ কোরআন শরিফ মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছে ১৪ বছর বয়সী হাসানাত রহমান হিমেল।
হাফেজ
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় রাকিবুল হাসান রমজান (১৭) নামে এক কোরআনের হাফেজের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। হাফেজ রাকিবুল হাসান রমজান লাখাই উপজেলার মনতইল গ্রামের নোয়াব আলীর ছেলে।
ফিলিস্তিন মানেই নির্যাতনের শিকার এক জনপদের নাম। সেখানে বছরের পর বছর ইসরাইলী সেনা সরাসরি গুলি করে ফিলিস্তিনি তরুণদের গুলি করে হত্যা করা হয়। প্রায় সময় বোমা হামলা চালায় এতে অসহায় মানুষগুলো নির্মমভাবে নিহিত হন।
পবিত্র কুরআন মাত্র সাত মাসেই মুখস্থ করে হাফেজ হয়েছে ১১ বছরের মাহিদুর রহমান। মাহিদুর রহমান চাঁপাইনবাবগঞ্জের নাচোল কন্যানগর দারুল-উলুম কওমি মাদ্রাসার শিক্ষার্থী।
সন্তানকে কোরআনের হাফেজ বানানোর স্বপ্ন দেখেন বহু মা-বাবা।
মাত্র সাত মাসে কোরআন হিফজ করে বিস্ময় সৃষ্টি করেছে স্কুল শিক্ষার্থী জুবায়ের আল জামি। সে চাঁদপুর জেলার হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তবে কোরআন হিফজ করেছে হাজীগঞ্জ উপজেলার বাইতুন নূর তাহফিজুল কোরআন মাদরাসা থেকে।
একমাত্র ছেলে ইজহান মির্জা মালিককে পবিত্র কুরআনের হাফেজ বানাতে চান পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক।শনিবার জিও নিউজের উর্দু ভার্সনের এক প্রতিবেদনে মালিকের এই ইচ্ছার বিষয়টি উঠে আসে।
কিছুদিন আগেই শেষ হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা। যেখানে বাংলাদেশের ক্ষুদে হাফেজ সালেহ আহমাদ তাকরিম প্রথম হয়েছে।
দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩ এ প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরীম।
কায়রো আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভির হোসেন আবারও দেশের নাম উজ্জ্বল করেছেন। বিশ্বের ৫৮টি দেশের ১০৮ জন প্রতিযোগীর মধ্যে পরিপূর্ণ ৩০ পারা হেফজুল কোরআন (তাজভীদ) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি।