ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহে একটি ব্যস্ত শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২১ জন। আহতদের মধ্যে ২২ জন শিশু রয়েছে। এছাড়া, গুরুতর আহত ২৯ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
হামলায়
লালমনিরহাটের আদিতমারীতে মাদক কারবার ও অনলাইন জুয়ার প্রতিবাদ করে হামলার শিকার কলেজশিক্ষক আরিফুল ইসলাম (৩৫) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই হাসপাতালের আইসিইউতে গত ২০ দিন ধরে চিকিৎসাধীন থেকে শুক্রবার (২১ আগস্ট) রাতে তার মৃত্যু হয়।
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি গ্রামে রাতের আঁধারে চালানো হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ফের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মারামারিতে আব্দুল করিম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
লিবিয়ার জাওয়িয়া তেল শোধনাগারে ড্রোন হামলার পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন দমকলকর্মীরা।
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় হামলায় এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধে জেরে প্রতিপক্ষের হামলার আহত যুবক বিল্লাল হোসেনের (২৪) মৃত্যু হয়েছে। কুমিল্লার একটি বেসরকারি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলার শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
ইউক্রেনের হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলের একটি অবকাশযাপন কেন্দ্র এবং রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় মোট ছয়জন নিহত হয়েছেন।
কৃষ্ণসাগর উপকূলীয় রাশিয়ার জনপ্রিয় পর্যটন নগরী গেলেন্দঝিকে ইউক্রেনের ড্রোন হামলায় তিন শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।