ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারে হামলা চালানোর দাবি করেছে।
হু
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দিলে দক্ষিণ কোরিয়া চরম ভুল করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইরান তার প্রতিরক্ষা খাতে আগের চেয়ে ঢের শক্তিশালী বলে জানিয়েছেন ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা সাবাহিফার্ড।
লোহিত সাগরে পণ্যবোঝাই একটি জাহাজে গত ১২ জুন ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি যোদ্ধারা। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। এসময় জাহাজটির সব নাবিককে উদ্ধার করে লোহিত সাগরে টহল দেয়া মার্কিন ও ব্রিটিশ নৌবাহিনীর সদস্যরা। খবর আনাদোলুর।
গত দুই দিনের ভারী বৃষ্টিপাতে গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর পানি বেড়ে যায়। ফলে ভাঙনের কবলে পড়ে নদীর তীরবর্তী আধাপাকা ঘরসহ পাঁচটি ঘর। এ ছাড়া ভাঙনের ঝুঁকিতে আছে একটি মাদরাসা ও ঈদগাহ মাঠসহ অর্ধশত ঘরবাড়ি। আকস্মিক নদী ভাঙনে আতঙ্কে রয়েছেন তীরবর্তী বাসিন্দারা।
গত দুদিন ধরে আশঙ্কাজনক হারে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুতগতিতে বেড়ে চলেছে। এদিকে হু হু করে পানি বাড়ায় যমুনার অভ্যন্তরে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে চরাঞ্চলের ফসলি জমি। এতে বন্যা আতঙ্ক বিরাজ করছে চরাঞ্চলের মানুষের মাঝে।
হিজবুল্লাহর হাইফা শহরের নজরদারি ফুটেজ প্রকাশের পর লেবানন তথা হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ।
গ্রিসের মালিকানাধীন কয়লাবাহী জাহাজ ‘টিউটর’ লোহিত সাগরে ডুবে গেছে। গত এক সপ্তাহ আগে এটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে একটি রাশিয়ান বিলাসবহুল আওরোস গাড়ি, একটি অ্যাডমিরাল ছোরা এবং একটি চা সেট উপহার দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।
পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে ফের বাড়ছে সুরমা নদীর পানি। মঙ্গলবার (১৮ জুন) সকাল থেকেই পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হতে শুরু করেছে।