হায়দরাবাদে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে শনিবার বাংলাদেশকে ১৩৩ রানে হারিয়েছে ভারত। শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান করে স্বাগতিকরা। ওই রান তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের সবগুলোতে জিতে তাদের হোয়াইটওয়াশ করেছে ভারত।
হৃদয়
টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনোই জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। সোমবার (১০ জুন) সুযোগ পেয়েও তীরে এসে তরী ডুবিয়ে ৪ রানে পরাজয় দেখেছে শান্ত বাহিনী।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে নিজেদের ম্যাচে শনিবার ডালাসে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করে লঙ্কানরা। জবাবে ব্যাট হাতে টাইগারদের শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত ২ উইকেটের জয় দিয়ে টি-টোয়োন্ট বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলছে টাইগাররা। কিন্তু প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই কিনা, সিরিজটি সেভাবে মনোযোগ আকর্ষণ করতে পারছে না ক্রিকেটমহলে। কারণ অনেকের চোখে জিম্বাবুয়ে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ।
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রাম টেস্ট দিয়ে আবারও দলে ফিরেছেন সাকিব আল হাসান। সর্বশেষ প্রায় এক বছর আগে টেস্ট খেলেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করে জরিমানা গুনতে হচ্ছে তাওহিদ হৃদয়কে। তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। এ ছাড়া একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।
চলতি বিপিএলে প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে রংপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে দুর্দান্ত ব্যাট করেছে তাওহীদ হৃদয় ও লিটন দাস। ম্যাচে শেষ হৃদয়ের সঙ্গে ব্যাট করাকে ক্যারিয়ার সেরা পার্টনারশিপ বলে মন্তব্য করেছেন কুমিল্লার অধিনায়ক।
লিটন দাস ও তাওহিদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলের ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৮৫ রানের জবাবে খেলতে নেমে ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লিটন দাসের দল।
বিপিএলের চট্টগ্রাম পর্বে খুলনা টাইগার্সকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার জয়ে বড় অবদান রাখেন তাওহীদ হৃদয়। দলকে জিতিয়ে ৪৭ বলে ৯১ রান করে অপরাজিত থাকেন হৃদয়।