কক্সবাজারের টেকনাফ উপজেলায় রেজাউল করিম (৩৬) নামে এক যুবলীগ নেতা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
হেফাজত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে থাকা ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিক জামিন লাভের পর কারাগার থেকে বের হয়ে জিম্মাদারের বাড়ি পৌঁছার পর পুনরায় তাদের নিরাপত্তা হেফাজতে নিয়েছে জেলা পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ। তিনি বলেন, ওই ৬ জনের ব্যাপারে ওপর মহলের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
হাসপাতালে গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দেশবাসীকে দোয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান।
রাজধানীর পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা করার ঘটনায় মোক্তার হোসেন নামের এক ব্যক্তিকে পিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে তাঁকে উদ্ধার করে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। প্রাথমিক চিকিৎসা শেষে ফিরে আসার পর আকস্মিকভাবে তাঁর মৃত্যু হয়।
জামায়াতের সঙ্গে কোনো ঐক্য হবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ–ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হেফাজতে ইসলাম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন এলপিআর-এ থাকা কর্মকর্তা।
চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধের পাঁচ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে হেফাজতে ইসলাম অবরোধ প্রত্যাহার করেছে। বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর নেতারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।
ইসরায়েল ভিত্তিক আইনগত প্রতিষ্ঠান আদালাহ জানিয়েছে, গাজায় সহায়তা নিয়ে যাওয়ার পথে আটক হওয়া ছয়জন সক্রিয়কর্মী এখনও ইসরায়েলের হেফাজতে রয়েছেন। এই আটকদের মধ্যে রয়েছে নরওয়ে, মরক্কো এবং স্পেনের নাগরিকরা। আদালাহ তাদের তৎক্ষণাৎ মুক্তি দাবি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা।