ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ের হরিপুরে গেদুড়া কিশমত গ্রামে জমি দখল করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
১৪৪ ধারা
নীলফামারীর জলঢাকা উপজেলার বিএনপির দুই গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ মঙ্গলবার সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত জলঢাকা উপজেলা শহরে এ কার্যবিধি বলবৎ থাকিবে।
ঈদুল ফিতরের নামাজ ঘিরে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রোববার (৩০ মার্চ) জেলা প্রশাসক কার্যালয় থেকে এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সুনামগঞ্জের মধ্যনগর বাজারে অনির্দিষ্ট কালের জন্য সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পুলিশের আসামি ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং দলীয় অফিস ভাঙচুরের ঘটনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাগেরহাটের কচুয়া উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলার গোয়ালমাঠ এলাকায় মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে মঙ্গলবার দুপুরে বাগেরহাট-২ আসনের সাবেক এমপি এম এ এইচ সেলিমের সংবর্ধনা অনুষ্ঠানের পার্শ্ববর্তী মাঠে উপজেলা বিএনপি পাল্টা জনসভা আহ্বান করায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ও দুই গ্রুপের মধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন উভয়স্থানে ১৪৪ ধারা জারি করেছে।
কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক সমিতির কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপ স্থলবন্দরে একই সময়ে সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা ও পৌর বিএনপির মধ্যে বিরোধের জেরে হওয়া সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পাকিস্তান জুড়ে আগামী ২৪ নভেম্বর সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এটিকে ‘চূড়ান্ত ডাক’ ঘোষণা করে নিজ দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সব নেতাকর্মী ও সমর্থকদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি বাজারে একই সময় ও স্থানে স্থানীয় দুই গ্রুপের সমাবেশের ডাক দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সাগরকান্দি বাজারসহ আশেপাশের ৪টি স্থানে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে দুইদিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রাদেশিক সরকার। শনিবার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ-সমাবেশকে প্রতিহত করতে শহরে সব ধরনের জনসমাবেশও নিষিদ্ধ করা হয়েছে।