চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।
- সৌদি আরবের ভূখণ্ড ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের
- * * * *
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪
- * * * *
- গ্রাহকদের পছন্দের শীর্ষে কম দামি গাড়ি মারুতি সুজুকি
- * * * *
- বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান
- * * * *
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের নিবন্ধন শুরু আজ
- * * * *
১
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সরকারের সহিংসতায় উদ্বেগ জানিয়ে চিঠি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪ জন কংগ্রেসম্যান।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৬ পিস স্বর্ণের বারসহ রবিউল ইসলাম নামে এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে ওই চোরা কারবারিকে আটক করা হয়।
রাজধানীর নীলক্ষেতে তাবলিগ জামাতের দুই পক্ষের কর্মীদের মারামারিতে শামসুল হক (৫৫) নামের একজন নিহত হয়েছেন। বুধবার (২৬ জুলাই) বিকেলে নীলক্ষেতের বাবুপুরা জিলানী মার্কেটের মসজিদে এ ঘটনা ঘটে।
তিন দিনের আকস্মিক বানে আফগানিস্তানের ৭টি প্রদেশের বিভিন্ন অঞ্চলে নিহত হয়েছেন ৩১ জন, আহত হয়েছেন ৭৪ জন এবং এখনও নিখোঁজ আছেন ৪১ জন। রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটিতে ক্ষমতাসীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী শফিউল্লাহ রাহিমি।
ইউরোপে যাওয়ার উদ্দেশে সাগর পাড়ি দিতে গিয়ে তিউনিশিয়া উপকূলে রেকর্ডসংখ্যক অভিবাসন প্রত্যাশীর প্রাণহানি হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত ৯০১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আগামী ৩০ জুলাই চট্টগ্রাম-১০ শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের দিন সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন পরিষদ চত্বরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।বুধবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা এবং ওলামায়ে কেরামের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ১লা আগস্ট জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা মামুনুর রশীদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড ও ১৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এদিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেন আদালত।