১

৯ম-১০ম শ্রেণি: রেজিস্ট্রেশন শুরু ১ জুন, ফি ১৭১ টাকা

৯ম-১০ম শ্রেণি: রেজিস্ট্রেশন শুরু ১ জুন, ফি ১৭১ টাকা

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি ও অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ১ জুন থেকে শুরু হবে। জনপ্রতি রেজিস্ট্রেশন ফি (বিলম্ব ফি ছাড়া) ১৭১ টাকা ধার্য করা হয়েছে।  আগামী ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফি জমা দেওয়া যাবে। এসময়ের পরে ১৪০ টাকা বিলম্ব ফিসহ ৩১১ টাকা প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে।

মানবাধিকার কমিশনে ১৭ জনের চাকরি

মানবাধিকার কমিশনে ১৭ জনের চাকরি

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। প্রতিষ্ঠানটি ৯টি পদে একাধিক জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বেনাপোলে ১৭ স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে ১৭ স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৮২৯ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বারসহ মিকাইল হোসেন পিন্টু (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা। শনিবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন খলসি মাঠ থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগরসহ ১৪ জেলায় আজ বিএনপির জনসমাবেশ

ঢাকা মহানগরসহ ১৪ জেলায় আজ বিএনপির জনসমাবেশ

চার দিনের কর্মসূচির শেষ দিনে ঢাকা উত্তর দক্ষিণ মহানগরসহ ১৪টি সাংগঠনিক জেলায় জনসমাবেশ করবে বিএনপি। আজ শনিবার দুপুর আড়াইটা থেকে এ কর্মসূচি পালন করবে দলটি।

নাফ নদী পার হয়ে আসা ১৮ রোহিঙ্গা ও ৫ দালাল আটক

নাফ নদী পার হয়ে আসা ১৮ রোহিঙ্গা ও ৫ দালাল আটক

কক্সবাজারের টেকনাফে নাফ নদী পাড়ি দিয়ে অবৈধভাবে আসা ১৮ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক ও পাঁচ দালালকে আটক করেছে পুলিশ।টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় আমিন শরীফের বাড়িতে অভিযান চালিয়ে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে আটক করা হয়।

ঢাকার বাতাসের মানে উন্নতি, অবস্থান ১২

ঢাকার বাতাসের মানে উন্নতি, অবস্থান ১২

বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকার অবস্থান ১২তম। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ৯২। সে অনুযায়ী বাতাসের মান ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ পর্যায়।