১

ইলিশা-১ কূপকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা

ইলিশা-১ কূপকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা

ভোলার ইলিশা-১ নম্বর কূপকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে রাজধানীর বারিধারায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

চিরিরবন্দরে বজ্রপাতে নিহত ১

চিরিরবন্দরে বজ্রপাতে নিহত ১

দিনাজপুরের চিরিরবন্দরে গরু খুঁজতে গিয়ে বজ্রপাতে আহসান হাবিব নামে একজন নিহত হয়েছেন এবং তার ছোটভাই নাহিদ (১২) আহত হয়েছেন।

খাগড়াছড়িতে দুর্ঘটনায় নিহত ১

খাগড়াছড়িতে দুর্ঘটনায় নিহত ১

খাগড়াছড়ি জেলার রামগড়ে রাতের আঁধারে পাহাড় কেটে নামার সময় এক্সক্যাভেটর মেশিন উল্টে চালক নিহত হয়েছেন। উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তালমনিপাড়া এলাকায় শনিবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩২ বছর বয়সী মিজানুর রহমান নোয়াখালীর কবিরহাটের মধ্যম সোনাদিয়া গ্রামের বাসিন্দা।

রাজবাড়ীতে বিএনপির ১৭ নেতাকর্মী গ্রেফতার

রাজবাড়ীতে বিএনপির ১৭ নেতাকর্মী গ্রেফতার

রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ থেকে নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজবাড়ী পৌরসভার কাউন্সিলর ও জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ফারজানা আলম ডেইজিসহ ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও ২৪ আসামি পলাতক রয়েছে।

১ রানে হেরে আইপিএল শেষ কলকাতার

১ রানে হেরে আইপিএল শেষ কলকাতার

ইডেন গার্ডেন্সে শনিবার কলকাতা নাইট রাইডার্সকে এক রানে হারিয়েছে লক্ষ্মৌ সুপার জায়ান্টস। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রান করে লক্ষ্মৌ। জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে অল্পের জন্য জয় পাওয়া হয়নি কলকাতার। রোমাঞ্চকর এই ম্যাচে ১ রানে হেরে আইপিএলের ইতি টানতে হয়েছে কলকাতাকে।

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়া হবে 'মারাত্মক ঝুঁকি' : রাশিয়া

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়া হবে 'মারাত্মক ঝুঁকি' : রাশিয়া

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়া হলে তা 'মারাত্মক ঝুঁকি'' সৃষ্টি করতে পারে বলে পাশ্চাত্যের দেশগুলোকে হুঁশিয়ার করে দিয়েছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার গ্রুশকো।

দেশে আরও ১৪ জনের করোনা শনাক্ত

দেশে আরও ১৪ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ৫৮৯ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি।

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদবপুরের ৬৪ নং রেল ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।