১

দেশে এখন মোট ভোটার ১১ কোটি ৯০ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১১ কোটি ৯০ লাখের বেশি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে। আজ রবিবার এই তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

অনূর্ধ্ব-১৯ নারী  বিশ্বকাপ : অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ : অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ

দুর্দান্ত এক জয় দিয়ে প্রথম নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ^কাপ শুরু করলো বাংলাদেশ। আজ থেকে শুরু হওয়া বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।

বিএনপির ১০দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির ১০দিনের কর্মসূচি ঘোষণা

জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী পালনে ১০দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।শনিবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের এক যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

শৈলকূপায় বাসের ধাক্কায় নিহত ১

শৈলকূপায় বাসের ধাক্কায় নিহত ১

ঝিনাইদহের শৈলকূপায় বাসের ধাক্কায় তুষার হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার হাবিবপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ১০

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ১০

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১০ জন।

প্রাথমিক বিদ্যালয়ে ১ শিফট চালুর নির্দেশনা, বাস্তবায়ন প্রশ্নবিদ্ধ

প্রাথমিক বিদ্যালয়ে ১ শিফট চালুর নির্দেশনা, বাস্তবায়ন প্রশ্নবিদ্ধ

বাংলাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডাবল শিফটের পরিবর্তে এক শিফটে ক্লাস নেয়ার ব্যাপারে সরকার যে নির্দেশনা দিয়েছে তা নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ার কথা জানিয়েছেন দেশটির প্রত্যন্ত এলাকার শিক্ষক অভিভাবকরা। এই নির্দেশনা ‘বাস্তবভিত্তিক নয়’ বলে তারা মনে করছেন।

ফিফার বর্ষসেরার তালিকায় মেসি, এমবাপ্পেসহ ১৪ জন

ফিফার বর্ষসেরার তালিকায় মেসি, এমবাপ্পেসহ ১৪ জন

বিশ্ব ফুটবলের পরিচালনা সংস্থা ফিফার বর্ষসেরা ফুটবলারদের তালিকায় রয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। এ বারের ফুটবল বিশ্বকাপে সোনার বুটজয়ী এমবাপে ও সোনার বলজয়ী মেসি থাকলেও ১৪ জনের তালিকায় নাম নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর

সবচেয়ে দীর্ঘ কোভিড লক্ষণগুলো হালকা ক্ষেত্রে এক বছরে সেরে যায় : গবেষণা

সবচেয়ে দীর্ঘ কোভিড লক্ষণগুলো হালকা ক্ষেত্রে এক বছরে সেরে যায় : গবেষণা

দীর্ঘ কোভিডের বেশিরভাগ উপসর্গগুলো যাদের হালকা প্রাথমিক সংক্রমণ ছিল, এক বছরের মধ্যে তা সেরে যায়। বৃহস্পতিবার ইসরায়েলের একটি বড় গবেষণায় বলা হয়েছে, ফলাফলগুলোকে ‘আশ্বস্ত’ হিসেবে স্বাগত জানানো হয়েছে।

১৮ জেলায় শৈত্যপ্রবাহ, হতে পারে গুঁড়িগুঁড়ি বৃষ্টি

১৮ জেলায় শৈত্যপ্রবাহ, হতে পারে গুঁড়িগুঁড়ি বৃষ্টি

রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলা এবং যশোর ও চুয়াডাঙ্গায় গতকাল বুধবার বয়ে যাওয়া মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ আজ বৃহস্পতিবারও অব্যাহত থাকতে পারে। আগামী দুই দিনে হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।