রাশিয়ার ড্রোন হামলার পর ইউক্রেনের দক্ষিণ ওডেসার ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থার মধ্যে পড়েছে। এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। জেলেনস্কি বলেন, ওডেসার বিদ্যুৎ স্থাপনায় রাশিয়া ড্রোন হামলা করেছে। এতে অঞ্চলটির ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থার মধ্যে পড়েছে।
১
শার্শার জামতলায় সড়ক দুর্ঘটনায় পিন্টু মোল্লা নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার রাতে যশোরের-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়ার জামতলা ঈদগাঁ ময়দানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীর গণসমাবেশ চলছে। এ সমাবেশ থেকে বিএনপির পক্ষ থেকে ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে।
এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আরো ১১৮ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী ‘১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-২০২২’ উদ্বোধন করেছেন।
তিনি আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত টমটমের এক আরোহী নিহত হয়েছে । এসময় আহত হয়েছে আরো একজন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে করে মন্তব্য করেছেন, ঐক্যের কোনো বিকল্প নেই, আমাদের অস্থিতের জন্য। আমি কারো অন্ধ সমর্থক নই। কাজ করে যারা আমি তাদের পক্ষে বলি। আমি নোয়াখালীর স্বার্থে, রাজনীতির স্বার্থে আমার ভাই আব্দুল কাদের মির্জা ও একরামুল করিম চৌধুরী এমপিকে ক্ষমা করে দিয়েছি।
জমি নিয়ে সংঘর্ষে দিনাজপুরের বীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় রত্না আকতার নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের নারীসহ ১০ জন আহত হয়েছে।
ছোট্ট প্রাণী ইঁদুর মানব সভ্যতায় একাধিকবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে। মহামারী প্লেগ রোগে গোটা পৃথিবীর অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল। এছাড়াও ইঁদুরের বিরুদ্ধে ফসল বিনষ্ট ও সবকিছু কেটেকুটে ফেলার অভিযোগও রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সড়কে জিপি উত্তোলনকে কেন্দ্র দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ সময়
শীতল মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’পক্ষের আরো ১৫ থেকে ২০ জন।