চাঁদপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নাজমা আক্তার (৫৫) নামে সহকারী প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
১
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে একটি বসতঘর ও ১০টি দোকান পুড়ে ছাই হয়েছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফটে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরাসরি সাইনিংয়ে দল না পাওয়া মুশফিক, মাহমুদউল্লাহ ও লিটন দাস আছেন তাতে হট-কেক হয়ে। সব মিলিয়ে ৭ ক্যাটাগরিতে ২১৭ জন দেশীয় ক্রিকেটার উঠবেন এবার ড্রাফটে। ড্রাফট অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর।
আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জেএমবি সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় দশ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
খাগড়াছড়ির মাটিরাঙ্গার পৌরসভা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৩২৫ জনে। আর মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩০ জন অপরিবর্তিত রয়েছে।
ইরাকের সুলাইমানিয়া শহরের একটি আবাসিক এলাকায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছে। বৃহস্পতিবারের এ বিস্ফোরণে আহত হয়েছেন আরো অন্তত ১৬ জন।
ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি উদ্বাস্তু শিবিরে আগুনে অন্তত ২১ জন নিহত হয়েছে। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনায় হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। ঘন বসতিপূর্ণ জাবালিয়া উদ্বাস্তু শিবিরে এই আগুন লাগে।
বেনাপোলে ১৬.৫১০ কেজি ওজনের ১১২টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।বুধবার রাত ১০ টার দিকে বেনাপোলের আমড়াখালী চেকপোস্টের সামনে থেকে তাদের আটক করা হয়।
মিয়ানমারের প্রতিরোধ যোদ্ধাদের হাতে গত তিন দিনে সরকারি বাহিনীর প্রায় ১৩০ জন সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে মিয়ানমার সেনাবাহিনীর একজন কৌশলবিদ এবং বেশ কয়েকজন সরকারপন্থী মিলিশিয়া সদস্যও রয়েছেন। প্রতিরোধ যোদ্ধারা তাদের হামলা জোরদার করার প্রেক্ষাপটে এত সদস্য নিহত হলো।