বান্দরবান জেলার আলীকদম-থানচি সড়কের ২৮ কিলোমিটার এলাকায় তিন গরু ব্যবসায়ীকে হত্যার দায়ে ১০ আসামীকে মৃত্যুদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।
১
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পরবর্তী জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তায় চট্টগ্রাম, খুলনা ও মোংলা নৌঅঞ্চলে মোতায়েনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ১৭টি জাহাজ, দুটি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট (এমপিএ) এবং দুটি হেলিকপ্টার প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৬৬ টাকা। মঙ্গলবার থেকে সোনার নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
ময়মনসিংহ জেলায় গোপন বৈঠককালে গ্রেফতারকৃত জামায়াতের জেলা সেক্রেটারি মোজাম্মেল হকসহ ১৯ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
দেশের উপকূলীয় ১৯টি জেলায় ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদফতর।রোববার (২৩ অক্টোবর) ঘূর্ণিঝড় সিত্রাং ইস্যুতে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এ তথ্য জানিয়েছেন।
খুলনা রেলওয়ে স্টেশনে ভাঙচুরের অভিযোগে বিএনপির ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দিবাগত রাতে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার রেলওয়ে থানায় এই মামলা করেন।
ইউক্রেনের ১০ লাখেরও বেশি বাড়িঘরে বিদ্যুৎ সরবরাহ নেই। দেশটির বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে
কৃষ্ণ সাগরে থেকে রাশিয়ার নিক্ষেপ করা কমপক্ষে ১৮টি ক্রুজ মিসাইল ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।
চাঁদপুরে পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে গত ২৪ ঘন্টায় ৩৯ জেলেকে আটক করা হয়েছে।
এসময় ১২টি মাছ ধরার নৌকা, ১ কোটি ৩৬ লাখ মিটার কারেন্ট জাল ও ১৪২ কেজি মা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ।
চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো.কামরুজ্জামান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ করবে আওয়ামী যুবলীগ। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।