১

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় রেকর্ড ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। চলতি বছর ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে।

 

বরগুনা থেকে অপহৃত কিশোরী গাইবান্ধায় উদ্ধার, গ্রেপ্তার ১

বরগুনা থেকে অপহৃত কিশোরী গাইবান্ধায় উদ্ধার, গ্রেপ্তার ১

বরগুনার আমতলী থেকে অপহৃত এক কিশোরীকে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। এ ঘটনায় মামলার প্রধান আসামি ও কিশোরীর ফুপা আমিরুল ইসলাম আমিরকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।

শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ

শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, ল্যাপটপসহ ৩২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের পণ্য আটক করেছে সিআইআইডি।

শেষ ১৪ মিনিটে ৪ গোল, রোমাঞ্চকর জয় ফ্রান্সের

শেষ ১৪ মিনিটে ৪ গোল, রোমাঞ্চকর জয় ফ্রান্সের

প্রথমার্ধে পিছিয়ে পড়া। বিপরীতে প্রত্যাবর্তনের চেষ্টা করার পরেও ম্যাচে ফেরা হচ্ছিল না ফ্রান্সের।

সময় দ্রুত ফুরিয়ে আসছিল। ম্যাচ হার যখন জেঁকে বসার শঙ্কা ঠিক তখনি দেজিরে দুয়ের অবিশ্বাস্য গোল। 

সামনে বেলজিয়ামের কয়েকজন ডিফেন্ডার থাকার পরেও তাদের ফাঁক গলে ৭৭ মিনিটে বক্সের কাছ থেকে বাঁ পায়ের শট ফ্রান্সকে সমতায় ফেরান দুয়ে। এরপর আর ফ্রান্সকে থামায় কে? থামাতে পারেনি বেলজিয়ামের রক্ষণভাগ।

জীবনের নিরাপত্তা চেয়ে জিডি, ১৫ দিন পর গুলি করে হত্যা—রক্ষা করতে পারেনি পুলিশ

জীবনের নিরাপত্তা চেয়ে জিডি, ১৫ দিন পর গুলি করে হত্যা—রক্ষা করতে পারেনি পুলিশ

নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার ১৫ দিনের মাথায় গুলিতে প্রাণ গেল খুলনার রূপসা উপজেলার আক্তার ঢালীর। গত ২১ সেপ্টেম্বর রূপসা থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছিলেন তিনি।

তবে সেই আশঙ্কা বাস্তবে রূপ নেওয়ার আগে তাকে নিরাপত্তা দিতে পারেনি পুলিশ। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে দুর্বৃত্তরা গুলি করে তাকে হত্যা করে। এর মাত্র ৫০ দিন আগে দুর্বৃত্তদের হাতে কুপিয়ে ও গলা কেটে খুন হয় তার ছেলে জয় ঢালী।

ছয় বছরে ৩৯১২ অপহরণ, সবচেয়ে বেশি ২০২৫ সালে

ছয় বছরে ৩৯১২ অপহরণ, সবচেয়ে বেশি ২০২৫ সালে

গত ছয় বছরে দেশে অপহরণের ঘটনা ঘটেছে ৩ হাজার ৯১২টি। সবচেয়ে বেশি হয়েছে ২০২৫ সালে। ঐ এক বছরেই অপহরণের শিকার হয়েছেন ১ হাজার ১০২ জন। অর্থাৎ গত ২০২৪ সালের তুলনায় অপহরণের ঘটনা বেড়েছে প্রায় ৭১.৬৫ শতাংশ। চলতি বছরেও পরিস্থিতির উন্নতি হয়নি। সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে অপহরণের ঘটনা ৮০০ ছাড়িয়েছে বলে পুলিশ সদর দপ্তরের তথ্য থেকে জানা গেছে। প্রতিদিনই কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছেন মানুষ। স্বজনদের চোখে-মুখে উৎকণ্ঠা। কেউ ফিরছেন মুক্তিপণ দিয়ে। কেউ ফিরছেন লাশ হয়ে। আবার কেউ নিখোঁজই থেকে যাচ্ছেন। অপহরণের এই ঊর্ধ্বমুখী চিত্রে বাড়ছে জনমনে আতঙ্ক।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের

চলতি বছরের নভেম্বরে যুব এশিয়া কাপের আসর বসতে যাচ্ছে ওমানে। তার আগে নিজেদের প্রস্তুত করতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।