ফরিদপুরের ভাঙ্গায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে শেবাচিমে ৫০ জনসহ বরিশাল বিভাগে ৭৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তারা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৭৮ জন।
গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে চিকিৎসাধীন দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত মারা গেছেন মোট ৪ জন রোগী।
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৩৯ জন।
বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত (১৫ জুন রাত ১টা ৫৯ মিনিট) ৮২ হাজার ৩৩৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৭২ হাজার ৯৪৯ জন।
সাভারে আবারও একটি অনুমোদনহীন সিলিন্ডার রিফিল কারখানায় বিস্ফোরণের দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকচাপায় দু’জন নিহত হয়েছে। বুধবার সকালে পার্বতীপুর উপজেলার ফুলবাড়ী-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের চান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানের উপকূলীয় সাগরে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ৭ জন। ফেরিতে ২৫০ জন যাত্রী ছিলেন।
সাধারণভাবে ‘হংকং ফ্লু’ নামে পরিচিত এইচ৩এন২ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণের জেরে ভারতে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার এবং দ্বিতীয়জন দক্ষিণাঞ্চলীয় রাজ্যের কর্ণাটকের বাসিন্দা।