গোপালগঞ্জে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা স্কেবেটরের সাথে যাত্রীবহী বাসের সংঘর্ষে দুজনের মৃত্যু এবং ১০ জন আহত হয়েছে । বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
২
চীনের সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গ্রেফতাররা হলেন- মো. আসাদুল (৩৬) ও মো. আমিরুল ইসলাম হৃদয় (৩০)।
এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময়ে ২১ দিন দেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।
ক্রেডিট কার্ডের মাধ্যমে ডলারের সীমা লঙ্ঘন করেছে ২৭টি ব্যাংক। এক্ষেত্রে পাঁচ কার্য দিবসের মধ্যে ব্যাখ্যা জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (৪ সেপ্টেম্বর) দেশী-বিদেশী এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়া হয়েছে।
চীনসহ আরো কয়েকটি দেশকে সাথে নিয়ে বৃহস্পতিবার থেকে বিশাল সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া।
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় নেত্রকোণার পৌর শহরের ছোটবাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষর ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশসহ ২২ জন আহত হয়েছেন।
কুমিল্লার নাঙ্গলকোটে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে বিএনপির ১২ নেতাকর্মীসহ মোট ৩৫ জনকে আটক করেছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে সুধারাম থানায় ১ জন, বেগমগঞ্জ থানায় ৭ জন, চরজব্বর থানায় ১ জন এবং সোনাইমুড়ী থানায় ৩ জন।
আগামী ২১ সেপ্টেম্বর বুধবার পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে। বাংলাদেশের আকাশে ১৪৪৪ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। সেই মোতাবেক আগামীকাল সোমবার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।