যশোর সদরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকাল ৪টার দিকে শহরের ঢাকা রোড়ের শেখহাটি এলাকায় দ্রুতগামি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
২
আমদানিকারক এবং বিদেশে শিক্ষা ও চিকিৎসার জন্য গমনকারীদের ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে টানা সরবরাহ স্বলতার মধ্যে বুধবার খোলা বাজারে মার্কিন ডলারের দাম বেড়ে ১২০ টাকায় পৌঁছেছে।
আনামুল হক-আফিফ হোসেনের জোড়া হাফ-সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৬ রান করেছে সফরকারী বাংলাদেশ।
দুই দিন আগেই ইসরায়েল এবং ফিলিস্তিনের একটি গোষ্টীর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। তারপরে এই ঘটনা।ইসরায়েল জানিয়েছে, তারা ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম উপত্যকায় একটি বাড়ি ঘিরে ফেলে। তারা ওই বাড়িতে তল্লাশি চালানোর জন্য গেছিল।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহজাহান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী আজ সোমবার। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমা জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
পাঁচ বিশিষ্ট নারীকে এ বছর ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-’২২ প্রদান করা হচ্ছে ।বঙ্গমাতার অবদানকে চিরস্মরণীয় করার লক্ষে প্রতি-বছর আটটি ক্ষেত্রে নারীদের অবদানের স্বীকৃতি স্বরূপ ‘ক’ শ্রেণীভুক্ত সর্বোচ্চ জাতীয় পদক ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ প্রদান করা হয়ে থাকে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। সিলেট বিভাগের ২১৫টি পয়েন্টে ৪ লাখ ৬২ হাজার ৫২১ কার্ডধারী এ পণ্য পাবেন।
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় রোববার মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে পৌঁছেছে। উদ্ধারকারীরা আরো লাশ উদ্ধারে দীর্ঘ ও কঠিন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সাত মাসে এক হাজার ৫২টি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন মোট ১৭৮ জন। আহত হয়েছেন এক হাজার ১৭০ জন।শনিবার সেভ দ্য রোড এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।