দেশের ইপিজেডগুলোর বাইরে থাকা প্রতিষ্ঠানের পোশাক শ্রমিকদের জন্য গত নভেম্বরে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করে নিম্নতম মজুরি বোর্ড।
২
পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই জেলে দগ্ধ হয়েছেন।
দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুর-১ আসনের মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা এই তিন উপজেলায় বিএনপির ১২ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
পাবনার বেড়ায় ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে পাবনার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বাঁধেরহাটে এ লাইনচ্যুতের ঘটনা ঘটে।
বগুড়ার গাবতলীতে প্রবাসীর স্ত্রীর (৩৪) গোসলের দৃশ্য গোপনে ভিডিও করে চাঁদা দাবির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (১০ ডিসেম্বর) বিকেলে গাবতলী পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় প্রায় ৩০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গত কয়েকদিন গাজার বিভিন্ন অংশে অভিযান আরও জোরদার করেছে ইসরায়েলি সেনারা। প্রতিদিনই সেখানে হামলায় শত শত ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে। আপাতত যুদ্ধবিরতিরও কোনো সম্ভাবনা নেই।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক অভিযানে ১১২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
দুঃসময় পিছু ছাড়ছে না ইংলিশদের। বিশ্বকাপ ব্যর্থতার রেশ কাটেনি এখনো, এরই মাঝে সিরিজ হারের তিক্ত স্বাদ পেলো বিশ্বকাপে সুযোগ না পাওয়া ওয়েস্ট ইন্ডিজের কাছে। বিপরীতে ২০০৭ সালের পর এই প্রথম থ্রি লায়ন্সদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল ক্যারিবীয়রা, ঘরের মাঠে ২৫ বছর পর।
ময়মনসিংহের ভালুকায় কয়েলের আগুনে দগ্ধ হয়ে মা ও দুই শিশু সন্তান গুরুতর আহত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) ভোররাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে তোতা খার ভিটায় ঘটনাটি ঘটেছে।
পদ্মা সেতুতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।