৩

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৩

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৩

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় ৩২৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬০ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। 

নৌপথে ৩০ লাখ ঈদযাত্রী ঢাকা ছাড়বে : জাতীয় কমিটি

নৌপথে ৩০ লাখ ঈদযাত্রী ঢাকা ছাড়বে : জাতীয় কমিটি

নৌপথে বৃহত্তর বরিশালমুখী যাত্রীসংখ্যা কমলেও ঈদুল আযহা উপলক্ষে ঢাকাসহ আশপাশের জেলাগুলোর প্রায় ৩০ লাখ মানুষ নৌপথে গন্তব্যে যাবে। ঈদযাত্রীদের মধ্যে তিন লাখ নারায়ণগঞ্জ নদীবন্দর হয়ে যাবে। বাকি ২৭ লাখ যাবে সদরঘাট টার্মিনালসহ ঢাকা নদীবন্দরের বিভিন্ন ঘাট হয়ে। তাই এবারো সদরঘাটের ওপর অস্বাভাবিক চাপ পড়বে।

‘বেগম রোকেয়া পদক ২০২৩’ এর জন্য মনোনয়ন আহবান

‘বেগম রোকেয়া পদক ২০২৩’ এর জন্য মনোনয়ন আহবান

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ পাঁচ জন বাংলাদেশী নারীকে ‘বেগম রোকেয়া পদক, ২০২৩ প্রদান করার লক্ষ্যে মনোনয়ন আহবান করছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। 

ভারতে তীব্র দাবদাহ, মৃত কমপক্ষে ৩৪

ভারতে তীব্র দাবদাহ, মৃত কমপক্ষে ৩৪

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি বৃহৎ অংশে তীব্র দাবদাহে কমপক্ষে ৩৪ জন মারা গেছেন। শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, ডাক্তাররা ৬০ বছরের বেশি বয়স্ক নাগরিকদের দিনের বেলায় বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছেন।

বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২৩ অ্যাওয়ার্ড পেলো ৫২ স্টার্টআপ

বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২৩ অ্যাওয়ার্ড পেলো ৫২ স্টার্টআপ

‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট’ (বিগ) ২০২৩ প্রতিযোগিতার মাধ্যমে এবার সেরা ৫২ স্টার্টআপকে মোট ৭ কোটি টাকার অনুদান প্রদান করা হয়েছে।

সাতক্ষীরায় ৩টি স্বর্ণের বার উদ্ধার, আটক এক

সাতক্ষীরায় ৩টি স্বর্ণের বার উদ্ধার, আটক এক

সাতক্ষীরার কলারোয়া থানার কাজিরহাট এলাকা থেকে স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকাল ৪টার দিকে এক অভিযান চালিয়ে ৩টি স্বর্ণের বারসহ মজনু খান (৪১) নামের পাচারকারীকে আটক করা হয়। আটক মজনু খান মানিকগঞ্জ জেলার সিংড়া থানার চাড়াভাঙ্গা গ্রামের আশেদ আলী খানের ছেলে।

৩৭০ রানে এগিয়ে দ্বিতীয় দিন শেষ করল টাইগাররা

৩৭০ রানে এগিয়ে দ্বিতীয় দিন শেষ করল টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ৩৭০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা।