জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬ষ্ঠ আন্তঃবিভাগ ফুটবল খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাথে লোকপ্রশাসন বিভাগের খেলা চলাকালীন এই ঘটনার সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদশিরা।
৩
প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, এবার বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এ শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে।
মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন জানিয়েছেন, বাংলাদেশ থেকে ১১৩৫ জন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য নিয়োগ দেবে কাতার। এমন বিধান রেখে বাংলাদেশ ও কাতারের মধ্যে একটি চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বর্তমান সীমানাকে ঠিক রেখে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) তার ওয়েবসাইটে ৩ শ’ সংসদীয় আসনের খসড়া সীমানা প্রকাশ করেছে। তালিকাটি সম্পর্কে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বাসিন্দাদের কাছে থেকে লিখিত দাবি বা আপত্তি বা সুপারিশ বা মতামত আহ্বান করছে নির্বাচন কমিশন।
জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন হতাহত হয়েছে। নিহত হয়েছেন মোটরসাইকেল চালক। আহত হয়েছে সাইকেল চালকসহ দু’জন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের উপগ্রুপের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে জড়িয়েছে ‘বিজয়’ গ্রুপ। এদের এক পক্ষ আলাওল ও এএফ রহমান হল এবং আরেকটি পক্ষ সোহরাওয়ার্দী হলে অবস্থান করছে।
চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন।বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ওই এলাকায় ঘটনা ঘটে।
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাও পাওলো রাজ্যে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৬ জন মারা গেছেন। কর্তৃপক্ষ রোববার এ খবর জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০৪ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৯০ হাজার ৫৪৪ জনে।
রাশিয়ার সেনাদের সহযোগী ‘ভাড়াটে বাহিনী’ হিসেবে ইউক্রেনে যুদ্ধরত ওয়াগনার গ্রুপটির ৩০ হাজারের বেশি যোদ্ধা হতাহতের শিকার হয়েছেন। এর মধ্যে ৯ হাজার সেনা সরাসরি যুদ্ধে প্রাণ হারিয়েছেন। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র এ দাবি করেছে।