চট্টগ্রামের হালিশহর এলাকায় লাইনচ্যুত হওয়ার ১২ ঘণ্টা পরও উদ্ধার করা সম্পন্ন হয়নি তেলবাহী তিনটি ওয়াগন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে কাজ করছে। ওই ওয়াগনগুলো উদ্ধারে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানায় রেল কর্তৃপক্ষ।
৩
কিশোরগঞ্জের মিঠামইনে তিন দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা সফর করবেন তিনি।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ও সৈয়দপুর এবং পৌরসদরের ঈদিলপুর এলাকায় পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সাময়িকভাবে বহিষ্কারের অনুমোদন দেওয়া হয়েছে।
কানাডার অন্টারিওতে সড়ক দুর্ঘটনা তিনজন নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই বাংলাদেশের নাগরিক।
মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সোমবার রাতে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। হামলা চালানোর পর হামলাকারী নিজেকে গুলি করেছে।
কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকা থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
সিরাজগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাকিস্তানে প্রাইভেটকারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৩০ জন। আহত হয়েছেন আরও ১৫ জন।মঙ্গলবার মধ্যরাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের খাবার ও চাকরির প্রলোভন দেখিয়ে এক পোশাক শ্রমিককে ধর্ষণ ও ভিডিও ধারণ করেছে কয়েক যুবক। গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন উত্তর গজারিয়াপাড়া (মরদাপাড়া) এলাকার গজারি বনে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকায় তিন যুবক ও কিশোরকে গ্রেফতার করেছে। মঙ্গলবার জিএমপি’র সদর থানার ওসি জিয়াউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।