বুরকিনা ফাসোতে রোববার ও সোমবার দুটি সশস্ত্র হামলায় সৈন্য ও বেসামরিক নাগরিকসহ অন্তত ২৮ জন নিহত হয়েছে।সোমবার (৩০ জানুয়ারি) আঞ্চলিক গভর্নর ও সেনাবাহিনীর পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
৩
পাকিস্তানের পেশোয়ারে নামাজের সময় এক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩। এছাড়া আহত হয়েছে ১৫০ জনেরও বেশি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মসজিদটি ছিল পেশোয়ারের পুলিশ লাইন্সের ভেতরে। সেখানে সাধারণত ৩০০ থেকে ৪০০ পুলিশ সদস্য জোহরের নামাজ পড়েন
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রোববার রাশিয়ার গোলাবর্ষণে তিনজন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ভলোমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন।তিনি তার সান্ধ্যকালীন বক্তব্যে বলেছেন, ‘রুশ বাহিনী আজ সারাদিন নৃশংসভাবে গোলাবর্ষণ করেছে। এতে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।’
আগামী ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। রোববার (২৯ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্র এ তথ্য জানায়।
লক্ষ্মীপুরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিনা রক্তপাত ও ব্যাথামুক্তভাবে ২ হাজার ৩০০ শিশুর সুন্নাতে খতনা করানো হয়েছে।
দেশে টেলিযোগাযোগ খাতের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ প্রথমবারের মতো ‘ডাক ও টেলিযোগাযোগ পদক-২০২৩’ প্রদান করা হয়েছে।
শীতের প্রকোপে তালেবান শাসিত আফগানিস্তানে চলতি মাসে মৃত্যু হয়েছে ১৬২ জনের। ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ আগামী এক সপ্তাহ কিংবা তারও বেশি সময় ধরে চলতে পারে বলে আশঙ্কা কাবুলের আবহাওয়া দফতরের।
আগামীকাল আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’ শুরু হতে যাচ্ছে।
গত বছর ভারত ও ইন্দোনেশিয়ার কয়েকটি ওষুধ প্রস্তুতকারী সংস্থার তৈরি দূষিত কাশির ওষুধ সেবন করে তিন দেশে কমপক্ষে ৩০০ শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর এবার এক বিশেষ তদন্ত শুরু করতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি প্রাইভেট গাড়িতে তল্লাশী চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে গ্রেপ্তার ও বহনকারী গাড়িটি জব্দ করা হয়।