বাংলাদেশ আবহাওয়া অধিদফত জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘ (বজ্রমেঘ) সৃষ্টি হওয়ায় উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় তিন নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে ।
৩
ডলারের নতুন দরে সৌদি আরব থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনছে সরকার। প্রতি ডলার ৯৪ টাকা হিসেবে এই পরিমাণ সার কিনতে ব্যয় হবে ১৫৮ কোটি টাকা। এবারই প্রথমবারের মতো ডলার এই দরে বিদেশ থেকে ইউরিয়া সার আমদানি করা হচ্ছে। এর আগে টাকার বিপরীতে প্রতি ডলার ৮৪ টাকা থেকে ৮৬ টাকা দরে বাইরে থেকে সার আমদানি করা হতো।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৩৭ কোটি ৩০ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করছে।
দেশে গত একদিনে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে আরও ১ লাখ ৩০ হাজার ৭০৫ জনকে। এ নিয়ে দেশে বুস্টার ডোজ পেয়েছেন মোট ৩ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার ৫২৭ জন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য ৫৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরলেন মোট ৩৯ হাজার ৭০ জন হাজি।
চাঁদপুর সদর উপজেলয় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বাগড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় অটোরিকশারচালক আহত হয়েছেন।
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৯১২ জন হাজি।শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও ২ হাজার ১৩৩ জন। এ নিয়ে মোট ৩২ হাজার ৯১৫ জন হাজি দেশে এসেছেন। গত ১৩ দিনে ৮৪টি ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন তারা। আজ সোমবার (২৫ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল হত্যা মামলায় তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।