ইকুয়েডরের কুখ্যাত বেলাভিস্তা কারাগারে নতুন সংঘর্ষে ১৩ বন্দী নিহত ও আরো দুজন আহত হয়েছে।রাজধানী কুইটো থেকে ৮০ কিলোমিটার দূরে সোমবার এই কারাগারে সর্বশেষ এই সংঘর্ষ হয়। এর আগে মে মাসে অপর এক সংঘর্ষে ৪৪ কারাবন্দী নিহত হয়েছিল।
৩
ঈদুল আজহায় ৩ থেকে ১৭ জুলাই পর্যন্ত ১৫ দিনে ৩১৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জন নিহত ও ৭৭৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
ভারতের মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে একটি বাস নর্মদা নদীতে পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নদী থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
হবিগঞ্জের মাধবপুরে বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
সিলেট জেলায় আরো দুজনের মৃত্যু হওয়ায় দেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে। রোববার পর্যন্ত এ হিসেব জানিয়েচে স্বাস্থ্য অধিদফতর।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসের বাইরে একটি শপিংমলে এলোপাথাড়ি গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। তবে এক বেসমরিক নাগরিকের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছেন।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি)২০২৩ থেকে ২০২৭ সাল সার্কেলের ফিউচার ট্যুর প্রোগামের (এফটিপি) খসড়া অনুযায়ী এ সময়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দু’টি আসরে ৩৪টি টেস্ট খেলবে বাংলাদেশ। এরমধ্যে ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত এফটিপিতে ছয়টি সিরিজ খেলবে টাইগাররা।
জোয়ারের পানির স্রোতে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১০টি গ্রামের প্রায় সাড়ে তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
প্রশাসনে তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা শিল্পাঞ্চলের মেঘনা ফয়েল প্যাকেজিং লিমিটেডের কারখানায় লাগা আগুন সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচ জন কর্মী আহত হয়।