৩

এক নৌকায় ধরা পড়েছে ৩০ লাখ টাকার ইলিশ

এক নৌকায় ধরা পড়েছে ৩০ লাখ টাকার ইলিশ

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে মাছ ধরতে নেমেছে জেলেরা। সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। মঙ্গলবার রাতে এক নৌকায় ধরা পড়েছে ছোট-বড় মিলিয়ে ৯৯ মণ ইলিশ। জালভর্তি মাছ পাওয়ায় জেলেদের মুখে হাসি।

এক মাসে বিদ্যুতের বিল ৩,৪১৯ কোটি টাকা!

এক মাসে বিদ্যুতের বিল ৩,৪১৯ কোটি টাকা!

এক মাসে ৩,৪১৯ কোটি টাকার (ভারতীয় রুপি) বিদ্যুৎ খরচ হয়েছে! বিদ্যুতের এই বিল দেখে অসুস্থ হয়ে পড়লেন বাড়ির কর্তা। পরিবারের দাবি, এখন হাসপাতালে ভর্তি রয়েছেন ওই বৃদ্ধ। ভারতের মধ্যপ্রদেশের গ্বালিয়রের ঘটনা এটি।

শ্রীলঙ্কায় স্কুল খুলছে সোমবার, সপ্তাহে ৩ দিন ক্লাস : মন্ত্রী

শ্রীলঙ্কায় স্কুল খুলছে সোমবার, সপ্তাহে ৩ দিন ক্লাস : মন্ত্রী

আগামীকাল সোমবার থেকে শ্রীলঙ্কায় সরকারি এবং সরকার অনুমোদিত বেসরকারি স্কুলগুলো খুলে দেয়া হচ্ছে। তবে নিয়মিত ক্লাস হবে না। সপ্তাহে তিন দিন ক্লাস চলবে।

গাজীপুরে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৪, আহত ৩০

গাজীপুরে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৪, আহত ৩০

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শ্রমিক বহনকারী বাসের ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

কুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

৩ দিন বিদ্যুৎবিহীন থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

৩ দিন বিদ্যুৎবিহীন থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় বৈদ্যুতিক সাব-স্টেশনের নতুন যন্ত্রপাতি স্থাপনের জন্য তিন দিন বিদ্যুৎবিহীন থাকবে পুরো ক্যাম্পাস। এতে শিক্ষক-শিক্ষার্থীদের সাময়িক ভোগান্তি পোহাতে হতে পারে। ইতোমধ্যে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

এবার গ্যাসের সঙ্কট : থাকবে আরো ৩ মাস!

এবার গ্যাসের সঙ্কট : থাকবে আরো ৩ মাস!

গ্যাস সঙ্কটের কারণে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। কবে নাগাদ ওই কারখানাটি পুনরায় চালু করা যাবে তা নিয়ে কর্তৃপক্ষ কোনো ধারণা দিতে পারেনি।

টাঙ্গাইলে ৩৪৯ পরিবার পেল জমিসহ পাকা বাড়ি

টাঙ্গাইলে ৩৪৯ পরিবার পেল জমিসহ পাকা বাড়ি

টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের রামদেবপুর গ্রামের করিমন বেগম (৫৫)। বিশ বছর আগে তার স্বামী মারা যান। জমি ও বাড়ি ঘর না থাকায় অন্যের বাড়িতে আশ্রয় থাকতেন। অন্যের বাড়ির গৃহাস্থলির কাজ করে তার সংসার চলতো।