‍

দেশে করোনায় ৮ জনের মৃত্যু

দেশে করোনায় ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে সর্বমোট আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৪৯ জনে এবং মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৮ হাজার ২৯১ জনে।

গজল শিল্পী ভূপিন্দর সিংয়ের পরলোকগমন

গজল শিল্পী ভূপিন্দর সিংয়ের পরলোকগমন

গজল শিল্পী ভূপিন্দর সিং পরলোকগমন করেছেন। তথ্যটি জানিয়েছেন স্ত্রী মিতালি সিং। তার বয়স হয়েছিল ৮২। সংবাদসংস্থা সূত্রে খবর, করোনাভাইরাস-পরবর্তী জটিলতা ভুগছিলেন গজল শিল্পী। সম্ভবত কোলন ক্যান্সারেও আক্রান্ত হয়েছিলেন।

ইকুয়েডরের কারাগারে নতুন সংঘর্ষে ১৩ বন্দী নিহত

ইকুয়েডরের কারাগারে নতুন সংঘর্ষে ১৩ বন্দী নিহত

ইকুয়েডরের কুখ্যাত বেলাভিস্তা কারাগারে নতুন সংঘর্ষে ১৩ বন্দী নিহত ও আরো দুজন আহত হয়েছে।রাজধানী কুইটো থেকে ৮০ কিলোমিটার দূরে সোমবার এই কারাগারে সর্বশেষ এই সংঘর্ষ হয়। এর আগে মে মাসে অপর এক সংঘর্ষে ৪৪ কারাবন্দী নিহত হয়েছিল।

আজ থেকে এলাকাভিত্তিক লোডশেডিং

আজ থেকে এলাকাভিত্তিক লোডশেডিং

গ্রাহক পর্যায়ে আজ মঙ্গলবার থেকে সারা দেশে এলাকাভিত্তিক এক ঘণ্টা করে লোড শেডিং করা হবে । রাজধানীর কোন এলাকায় কখন লোডশেডিং হবে, তার তালিকা প্রকাশ করা হয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ওয়েবসাইটে।b

দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৪১ জনে। এ সময়ের মধ্যে ১ হাজার ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জনে।

ভারতে রেলিং ভেঙে নদীতে বাস, নিহত ১৩

ভারতে রেলিং ভেঙে নদীতে বাস, নিহত ১৩

ভারতের মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে একটি বাস নর্মদা নদীতে পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নদী থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

হবিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জের মাধবপুরে বাস  মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

ঢাকা-কলকাতা আরেকটি আন্তঃদেশীয় ট্রেন চালানোর প্রস্তাব ভারতের

ঢাকা-কলকাতা আরেকটি আন্তঃদেশীয় ট্রেন চালানোর প্রস্তাব ভারতের

ঢাকা থেকে কলকাতার মধ্যে চতুর্থ আরেকটি আন্তঃদেশীয় ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে ভারত।রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সাথে আজ তার দফতরে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি ভারতের পক্ষে এই প্রস্তাব দেন।

মঙ্গলবার থেকে এলাকা ভিত্তিক লোডশেডিং, সপ্তাহে একদিন পাম্প বন্ধ

মঙ্গলবার থেকে এলাকা ভিত্তিক লোডশেডিং, সপ্তাহে একদিন পাম্প বন্ধ

মঙ্গলবার থেকে সারাদেশে এলাকা ভিত্তিক লোডশেডিং করা বা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশের কর্তৃপক্ষ। সেই সঙ্গে সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।