জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ রোববার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ জুলাই পর্যন্ত সংলাপ চলবে।
বাংলাদেশের বন্যাপ্রবণ ১৪ জেলায় দুর্যোগ প্রস্তুতির উন্নতিতে ৫০০ মিলিয়নের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এতে ১ দশমিক ২৫ মিলিয়নেরও বেশি মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ের মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১ হাজার ৭ জনের দেহে।ফলে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ২৩০ জনে। আর মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৯৫ হাজার ৪৪০।
নড়াইলের লোহাগড়া উপজেলায় ফেসবুকে দেয়া এক পোস্টকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ তুলে সেখানকার হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়ি, দোকান ও মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সুদানের ইথিওপিয়া সীমান্ত সংলগ্ন ব্লু নাইল প্রদেশে দুটি উপজাতিয় লোকদের মধ্যে সংঘর্ষে শুক্রবার ১৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় অধিবাসী ও কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপি’কে এ কথা জানিয়েছেন।
বগুড়ার কাহালুতে প্রাইভেটকার ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত ও একাজন গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনএলাকায় ঢাকাগামী একতা আন্তঃনগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশে ও বিদেশে যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ছয়জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩২৪ জনের শরীরে।ফলে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ২২৩ জনে। আর মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু দাঁড়ালো ২৯ হাজার ২১৭ জনে।আর গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯২ হাজার ৫৮ জনে।