‍

বাড়লো কাঁচা চামড়ার দাম

বাড়লো কাঁচা চামড়ার দাম

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। গত বছরের তুলনায় এবার কিছুটা বাড়িয়ে এ দাম নির্ধারণ করা হয়েছে।

আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ

আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানের জনগণের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০ জে মঙ্গলবার ওষুধ, কম্বল, শুকনো খাবার এবং তাঁবুসহ জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা করেছে এবং সেগুলো আফগান সরকারের কাছে হস্তান্তর করবে।

সাকিবের একার লড়াইয়ের ম্যাচে হারলো বাংলাদেশ

সাকিবের একার লড়াইয়ের ম্যাচে হারলো বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে একা লড়াই করেও বাংলাদেশকে জেতাতে পারলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান।  দ্বিতীয় টি-টোয়েন্টি ৩৫ রানে হারে টাইগাররা। বল হাতে ১ উইকেট নেয়ার পর ব্যাট হাতে অপরাজিত ৬৮ রান করেন সাকিব। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

ঢাবির ক ইউনিটে ৯০ শতাংশই ফেল

ঢাবির ক ইউনিটে ৯০ শতাংশই ফেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

ফের শাহজালালে ২ বিমানের সংঘর্ষ

ফের শাহজালালে ২ বিমানের সংঘর্ষ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই বিমানে মধ্যে আবারো সংঘর্ষ হয়েছে। এতে বিমানের বোয়িং-৭৮৭ এবং বোয়িং-৭৩৭ এর ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় সুনামগঞ্জে ২ হাজার কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

বন্যায় সুনামগঞ্জে ২ হাজার কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার অন্তত দুই হাজার কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতাধীন অধিকাংশ সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব রাস্তায় পায়ে হাঁটাও কষ্টকর। মোটরসাইকেল বা সিএনজিচালিত অটোরিকশা চললেও এটি যেন মরণ ফাঁদ।

কোপেনহেগেনে শপিং মলে গুলি, বেশ কয়েকজন নিহত

কোপেনহেগেনে শপিং মলে গুলি, বেশ কয়েকজন নিহত

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিং মলে গুলিবর্ষণে বেশ কয়েকজন হতাহত হয়েছে। অন্তত তিনজন নিহত হয়েছে বলে ড্যানিশ পুলিশ জানিয়েছে। আহত তিনজনের অবস্থা সঙ্কটজনক বলেও জানা গেছে। পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করার কথা ভাবছে। হামলাকারী ২২ বছর বয়সী ড্যানিশ তরুণকে আটক করা হয়েছে।

মক্কায় আরো এক বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু

মক্কায় আরো এক বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় মোঃ খায়বর হোসেন (৫৫) নামের আরেক বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৩ জুলাই পবিত্র মক্কা আল-মুকাররমায় মারা যান।