‍

দেশে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৭৯০

দেশে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৭৯০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ১ হাজার ৭৯০ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।ফলে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৮৮ জন এবং শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ৪৯০ জনে পৌঁছেছে।

রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন উদ্বোধনকালে তিনি বলেন, ‘আমি মনে করি একটি দেশকে শাস্তি দেয়ার কাজ থেকে পিছু হটতে পারাটাই ন্যায়সঙ্গত, যা সারাবিশ্বের মানুষকে কষ্ট দিচ্ছে।’তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

ঈদে হানিফ সংকেতের নাটক ‘রটে বটে-ঘটে না’

ঈদে হানিফ সংকেতের নাটক ‘রটে বটে-ঘটে না’

প্রতিবারের  তো এবারো ঈদের নাটক নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। নাটকের নাম ‘রটে বটে-ঘটে না’। ইদানীংকালের অধিকাংশ নাটকে বাবা-মাকে খুঁজে পাওয়া না গেলেও হানিফ সংকেতের অধিকাংশ নাটকেই থাকে বাবা-মা’র চরিত্র। 

ঢাকায় দুপুর পর্যন্ত ঝরবে বৃষ্টি

ঢাকায় দুপুর পর্যন্ত ঝরবে বৃষ্টি

মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয়তায় গত দুই দিন ধরে রাজধানী ও আশপাশ এলাকায় বৃষ্টি হচ্ছে, এছাড়াও আজ দুপুর পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ মাসেই জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ

এ মাসেই জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বিশ্রামে সুযোগ পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে দেশে ফিরেই জিম্বাবুয়ের সফরে সীমিত ওভার সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে টাইগারদের।

উড়োজাহাজে একের পর এক অঘটনের কারণ গাফিলতি নাকি অদক্ষতা?

উড়োজাহাজে একের পর এক অঘটনের কারণ গাফিলতি নাকি অদক্ষতা?

বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরের হ্যাঙ্গারে গত কয়েকমাসে একাধিকবার বিমানের সঙ্গে বিমানে ধাক্কা লেগে ডানা ভাঙ্গার ঘটনা ঘটেছে।

সরকার লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে : প্রধানমন্ত্রী

সরকার লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন করে সরকার লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে। এ ব্যাপারে সকলের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।

আগ্রার জামে মসজিদ খুঁড়তে চেয়ে হাইকোর্টে আবেদন!

আগ্রার জামে মসজিদ খুঁড়তে চেয়ে হাইকোর্টে আবেদন!

ভারতে মন্দির-মসজিদ বিতর্ক জিইয়ে রাখাছে একটি গোষ্ঠী। আরো একটি ঐতিহ্যবাহী জামে মসজিদের তলায় খোঁড়াখুড়ির জন্য হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী।