বাংলাদেশ ও মালদ্বীপের দ্বি-পাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে আজ দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময়, এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক গৃহবধূ। তিনি জানান, স্বামী-সন্তানকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে তিন যুবক। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে র্যাব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপে তাঁর প্রথমবারের মতো ছয় দিনের দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিনে আজ এখানে প্রেসিডেন্টের কার্যালয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ’র সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসিক হলে বিবাহিত ছাত্রীদের আসন থাকা না থাকা নিয়ে ব্যাপক বিতর্কের পর বুধবার রাতে প্রভোস্ট কমিটি ওই নিয়ম বাতিলের সুপারিশ করেছে।
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ।প্রথমার্ধ শেষে গোলশূন্য ছিল স্বাগতিক দল।
সুইজারল্যান্ড আগামী চার বছরে বাংলাদেশে কর্মসূচি বাস্তবায়নে প্রায় ১১ বিলিয়ন (১১৯ মিলিয়ন সুইস ফ্রাঁ) বাংলাদেশি টাকা বিনিয়োগ করবে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩৫২ জনের শরীরে।
বাংলাদেশে আধুনিক, নির্ভরযোগ্য এবং টেকসই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক ঋণদানকারী সংস্থা বিশ্বব্যাংক ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট এবং ময়মনসিংহ বিভাগসহ দু’এক জেলার বিভিন্ন স্থানে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে।এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।