চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এর চালক সাজু (২২) নিহত হয়েছে। নিহত সাজু হচ্ছে গোমস্তাপুর উপজেলার চৌডালা বাজার পাড়ার মোকবুল হোসেনের ছেলে।
মুসলিম দেশগুলোর জোট ওআইসির সম্মেলনে আফগানিস্তানের মানবিক সংকট ইস্যুকে প্রাধান্য দেয়া হবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আশা করছেন।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম বাজার নিয়ে সমঝোতা চুক্তি (এমওইউ) সম্পন্ন হয়েছে। রোববার মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানান ও বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ কুয়ালালামপুরে এই চুক্তি স্বাক্ষর করেন।
দিয়েগো ম্যারাডোনার চুরি যাওয়া দামি ঘড়ি কয়েকদিন আগেই উদ্ধার হয়েছিল ভারতের আসাম থেকে। আর এ বার নিলামে উঠতে চলেছে ম্যারাডোনার বাড়ি এবং গাড়ি। রবিবার অনলাইনের মাধ্যমেই হবে এই নিলাম।
পাকিস্তানের জন্য ১৯৫ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালনা পরিষদ। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নয়ন ও জ্বালানি খাতের সংস্কারের মাধ্যমে ভোক্তাদের সেবার মান বাড়াতে এ অর্থ ব্যয় করা হবে।
সারাবিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, যেখানে সামাজিক সংক্রমণ ছড়িয়েছে সেখানে রোগীর সংখ্যা দেড় থেকে তিন দিনের মধ্যে দ্বিগুণ হয়ে যাচ্ছে।
চলতি বছর বাংলা একাডেমি পরিচালিত সাতটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৪তম বার্ষিকসভায় আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘টিকা দেওয়ায় বাংলাদেশ নিরাপদে আছে। সংক্রমণের কার ১ শতাংশের নিচে নেমে এসেছে।’
বিজয় দিবস উপলক্ষে আগামীকাল রোববার রাজধানীতে বিজয় র্যালি করবে বিএনপি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১২২ জনের শরীরে।