আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘন্টা বা ৩ দিনের মধ্যে আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
- ভেদরগঞ্জে মাদকবিরোধী বার্তা নিয়ে ৬ কিমি ম্যারাথন
- * * * *
- চট্টগ্রামে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে সপ্তম জার্নালিজম ফেস্ট অনুষ্ঠিত
- * * * *
- রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২
- * * * *
- রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- * * * *
- শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
- * * * *
স্কটল্যান্ডের গ্লাসগোতে পহেলা নভেম্বর থেকে যে জলবায়ু সম্মেলন শুরু হচ্ছে তার সাফল্যের ওপর অনেকটাই নির্ভর করছে বিপর্যয় থেকে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা কতটা কাজ করবে।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিযান প্রদেশের জাযানে বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশীসহ ১০ জন আহত হয়েছে। শুক্রবারের এই হামলার জন্য সৌদি আরব ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের দায়ী করছে।
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৭৯ লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৭১১ জন।
নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে সরকার ও বিরোধী দলের প্রস্তাবের সংকট উত্তরণে জাতীয় সংসদে ‘উচ্চকক্ষ’ গঠন করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলছেন, এ পদ্ধতি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও আছে।
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে উপহার হিসেবে দুই লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে রোমানিয়া।
রোমানিয়ার রাজধানী বুখারেস্টে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠককালে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী বোগদান অরেস্কু এ ঘোষণা দেন।
বাগেরহাটে নিখোঁজের দুই সপ্তাহে পার হলেও সন্ধান মেলেনি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. শহিদুল ইসলাম শিপনের (১১)। দিনদিন অভিভাবকদের উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে।
রংপুর মহানগরীর সাহেবগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী তানভীর আলম তুষারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ১২ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৬৬৩ জনের শরীরে।
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে দুই ধাপ পিছিয়ে ১০৮তম অবস্থানে চলে গেছে বাংলাদেশ। এখন বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন। হেনলি পাসপোর্ট সূচকে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এক যুগের বেশি সময় ধরে এ বিষয়ে গবেষণা ও সূচক প্রকাশ করে আসছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনারস।