ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আব্দুল কুদ্দুস (৭৫) নামের এক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। মৃতের বার নাম নায়েব আলী।
- ভারতীয় নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার
- * * * *
- নারায়ণগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদা ছড়ি ও অনুদান বিতরণ
- * * * *
- ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
- * * * *
- কিশোর গ্যাং-মাদক-ছিনতাই আওয়ামী লীগের উত্তরাধিকার: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী
- * * * *
- ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪
- * * * *
জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউনুস আলী (৪৫) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার যুগিটারী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রথমবার ঢাকার লোকাল সিনেমায় কাজ করছেন কলকাতার নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ছবির নাম ‘ছায়াবাজ’। তাজু কামরুলের পরিচালনায় তার বিপরীতে নায়ক জায়েদ খান।
মোবাইল ডেটার ৩ ও ১৫ দিন মেয়াদি প্যাকেজ আর থাকছে না। এ নিয়ে নতুন একটি নির্দেশিকা প্রণয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন নির্দেশিকা অনুযায়ী, প্যাকেজের সংখ্যা হবে সর্বোচ্চ ৪০টি। আর মেয়াদ হবে ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড (নির্দিষ্ট মেয়াদহীন)।
দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে ঢাকাসহ দেশের ১২ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
দেশে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ১৯ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই হস্ত ও কারুশিল্পে সমৃদ্ধ।
‘মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস’ এর ১৯তম আসরে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশও অংশগ্রহণ করেছে।খাদ্য ও পানীয়, মডেস্ট ফ্যাশন, ই-কর্মাস, ইসলামিক ফিন্যান্স ও ফিনটেকসহ মোট ১৩টি ক্লাস্টারে বিশ্বের ৪০টি দেশের ১ হাজার ৪০টি প্রতিষ্ঠান ১ হাজার ৮০০টি বুথের মাধ্যমে এই মেলায় অংশগ্রহণ করেছে।
আগামী সপ্তাহে নিউইয়র্কে বিশ্ব নেতাদের বৈঠকে ২০৩০ সালের মধ্যে মানবতার উন্নতির মূল লক্ষ্যগুলো পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হবে।
দেশে বড় হামলার পরিকল্পনা নিয়ে নতুন আরও একটি জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির নাম তাওহিদুল উলুহিয়্যাহ (আল-জিহাদি)। গত ২-৩ মাস ধরে সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানিয়েছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।