লক্ষ্মীপুরে পুলিশ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় সদর থানায় ৪টি মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ৩৫০০ জনকে।
কক্সবাজারের টেকনাফে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরের মাছ শিকার করতে গিয়ে মো. হেলাল উদ্দিন (২৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রামের কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) ছাত্রাবাসের দোতলা থেকে পড়ে আহত শিক্ষার্থী মো. সাদিকুর রহমান (২৪) মারা গেছেন।
এখনও প্রকাশ করা হয়নি আসন্ন এশিয়া কাপের সূচি। যদিও খসড়া সূচি এরই মাঝে হাতে পেয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সেই সূচি প্রকাশ করেছে ক্রিকইনফো। সেখানে জানা গেছে, আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ।
টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে উন্নতি হয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ও বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের। সাকিব আট ধাপ ও নাসুম ১৭ ধাপ এগিয়েছেন।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংবাদ পাঠ করল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপরাজিতা। বুধবার (১৯ জুলাই) বেসরকারি টেলিভিশন চ্যানেল২৪-এর সন্ধ্যা ৭টার বুলেটিনে সংবাদ পাঠ করে অপরাজিতা।
আজ (১৯ জুলাই) থেকে শুরু হচ্ছে ওল্ড ট্রাফোর্ডে অ্যাশেজের চতুর্থ টেস্ট। ২০০১ সালের পর ইংল্যান্ডের মাটিতে অজিদের অ্যাশেজ জেতা হয়নি। ওল্ড ট্রাফোর্ডে অস্ট্রেলিয়া জিতলে সিরিজ তাদের হবে
ঢাকায় আগামীকাল বৃহস্পতিবার (২০ জুলাই) শোক র্যালি করবে বিএনপি। এদিন বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোক র্যালি শুরু হবে।
কুমিল্লায় বসতঘরে কক্ষের ভেতর মাটি খুঁড়ে পাওয়া গেলো ৩ বস্তা ফেনসিডিল। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক নারীকে।
চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার (১৯ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ চট্টগ্রামের বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।