আলমডাঙ্গা উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক গুরুত্বর আহত হয়েছেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় বকুল মোল্লা নামের এক ট্রাক চালককে আহতাবস্থা উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফিলিস্তিনের রামাল্লা ও নাবলুসে দুই কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২১ জুলাই) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করবে বিএনপি। সরকার পতনের এক দফা আন্দোলনের অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
প্লাটিলেট হলো রক্তের এক ধরনের ক্ষুদ্র কণিকা। যা আমাদের দেহের রক্ত জমাট বাঁধতে ও রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। দেহের রক্তে প্লাটিলেট কমে গেলে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার মাধ্যমেই প্লাটিলেটের সংখ্যা আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকিং সংস্থা ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘ক্রেডিট অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে।
আবারো আশা দেখিয়েও হতাশায় মোড়ালো বাংলাদেশ। আরো একবার শেষ মুহূর্তে খেই হারিয়ে ফেলা, আরো একবার ভারতের কাছে হার। আরো একবার তীরে এসে তরি ডোবা! ভারতের বিপক্ষে যেকোনো খেলায়, যেকোনো ফরম্যাটে জয়ের পথে ছুটতে ছুটতে শেষে এসে পথ হারানো, এ যেন আমাদের অবধারিত নিয়তি! ফলে ৫১ রানে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো টাইগারদের।
ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৪ জন। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার আলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলো মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের মো. সুখচানের ছেলে মো. সিয়াম (১১) ও একই গ্রামের মো. লেবাসের ছেলে মো. সাজিম (১২)।
বাংলাদেশি সিনেমার অভিনেতা জায়েদ খানকে গ্লোবাল শান্তিদূত নিযুক্ত করা হয়েছে। একইসঙ্গে ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।
বাংলাদেশে শাখা ব্যাংক খুলতে তোড়জোড় শুরু করেছে রাশিয়ার সবচেয়ে বড় ঋণদাতা প্রতিষ্ঠান এসবার ব্যাংক। গ্রাহকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ দেশে ব্যাংকিং সেবা দিতে সব ধরনের সম্ভাবনা যাচাই করে দেখছে রুশ ব্যাংকটি।