দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৬৬ জন।
টাকা আত্মসাতের দায়ে সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মানবতাবিরোধী অপরাধ মামলায় পিরোজপুরের ভাণ্ডারিয়ার আব্দুল মান্নান হাওলাদারসহ চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
কুয়েতের খাইরান এলাকায় মোহাম্মদ জুয়েল (২৪) নামের এক প্রবাসী বাংলাদেশির মরদেহ পাওয়া গেছে। একই এলাকার মামুন নামের আরো এক প্রবাসী বাংলাদেশি স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
আবারও যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা চাইবে বাংলাদেশ। বিশেষত বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে দেশটি যাতে শুল্কমুক্ত বা কম শুল্ক সুবিধা দেয়, তার জন্য বিশেষ জোর তৎপরতা চালানো হবে। আগামী ১১ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) সপ্তম কাউন্সিল বৈঠকে বাংলাদেশ এমন অবস্থান নেবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
শক্তিশালী পাসপোর্ট সূচকে ছয় মাসের ব্যবধানে ১০১তম অবস্থান থেকে পাঁচ ধাপ এগিয়ে থেকে ৯৬তম অবস্থানে উন্নীত হয়েছে বাংলাদেশ। গত জানুয়ারিতে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। তখন যৌথভাবে কসোভোও একই অবস্থানে ছিল।
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন ছাত্রী নিবাসের একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ববি শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
লক্ষ্মীপুরে পদযাত্রা চলাকালে কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ বৃহস্পতিবার (২০ জুলাই) শোকর্যালি করবে বিএনপি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ সফল হয়নি। কৌশলে ‘ওয়াগনার’ বাহিনীর সেই বিদ্রোহ নির্মূল করেছেন পুতিনই। এবার পরবর্তী পদক্ষেপ নিলেন পুতিন।
জটিল এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যাগুলির সম্পর্কে আলোচনা, বিতর্ক এবং পরামর্শ প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা বিকাশের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দশম জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।