প্রথম ইনিংসে উইকেটে থিতু হওয়ার আগেই ফিরেছিলেন মুমিনুল হক। তার রানখরা এবারো হয়তো কাটবে না- এমনটাই ভাবা হচ্ছিল। তবে সব শঙ্কা উড়িয়ে দ্বিতীয় ইনিংসেই রানে ফিরলেন তিনি। দুই বছর পর টেস্টে সেঞ্চুরি করলেন এই বাঁহাতি ব্যাটার।
- ফ্যসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আপস করবো না: জামায়াত আমির
- * * * *
- আরএফএল গ্রুপে নিয়োগ, ঢাকায় কাজের সুযোগ
- * * * *
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, ৪০ বছর বয়সেও আবেদন
- * * * *
- তরুণ ফুটবলারদের নিয়ে ধৈর্য ধরতে বললেন স্কালোনি
- * * * *
- ৭ দেশের ক্বারীদের অংশগ্রহণে পিরোজপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- * * * *
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ফরম্যাট ভুলে রানের পাহাড় দাঁড় করেছে বাংলাদেশ। ৬১৪ রানের লিড নিয়ে চা বিরতিতে গিয়েছে স্বাগতিকরা। বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৪ উইকেটে ৩৭৮ রান।
জামালপুরে গ্রামের বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত হলেন সন্ত্রাসীদের হামলায় নিহত বাংলানিউজের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম।
জামালপুরের বকশীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় নিহত সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের গ্রেফতারে কাজ শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
লিবিয়া থেকে সিরিয়া যাচ্ছিল নৌকাটি। মাঝে গ্রিসের সমুদ্রে নৌকাটিতে যান্ত্রিক গোলযোগ হয়। নৌকাটি ডুবে যেতে শুরু করে। বুধবার (১৪ জুন) এই ঘটনা ঘটে। বুধবার থেকেই গ্রিসের কোস্টগার্ড সমস্ত রকম যন্ত্রপাতি নিয়ে নৌকায় থাকা ব্যক্তিদের উদ্ধারকাজে নামে।
বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) বাংলাদেশকে মৎস্য খাতে ভর্তুকি কমানোর পরামর্শ দিয়েছে।বৃহস্পতিবার জেনেভায় হোটেল প্রেসিডেন্টের সভাকক্ষে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎকালে ডব্লিউটিও-এর মহাপরিচালক ড. ওকোনজো ইওয়েলা এ কথা বলেন।
আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ১১৫ বলে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।
পবিত্র ঈদুল আজহায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে এবার কোরবানির পশুর বিকিকিনির জন্য ১৭টি অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই মধ্যে ১৫টি হাটের ইজারা চূড়ান্ত করা হয়েছে।
ঢাকাসহ ১৭ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
নতুন ব্যাংকের লাইসেন্স পেতে পরিশোধিত মূলধনের পরিমাণ বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। বছর দুয়েক আগে বিদ্যমান ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়।