প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, ২০০৮ সাল থেকে সংসদীয় গণতন্ত্রের স্থিতিশীলতা বাংলাদেশে ব্যাপক উন্নয়নের সুযোগ তৈরি করেছে।
- বাণিজ্যিক আদালত আইনকে আরও যুগোপযোগী করতে চাই: আইনমন্ত্রী
- * * * *
- ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
- * * * *
- অক্টোবরে ২৭৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি
- * * * *
- শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী
- * * * *
- মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী
- * * * *
চট্টগ্রামের মিরসরাইয়ে এনজিও ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে নাদেরুজ্জামান (৫৮) নামে এক পোলট্রি ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এর আগেই নিজের জন্য কাফনের কাপড় ও স্ত্রীর জন্য সাদা কাপড় কিনেন তিনি।
কক্সবাজারের রামুতে মিনিট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দু’জন।
রাষ্ট্রপতির হিসেবে সংসদে দেয়া শেষ ভাষণে মো: আবদুল হামিদ বলেছেন, রাজনীতিতে শিষ্টাচার ও পরমতসহিষ্ণুতার কোনো বিকল্প নেই। এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই আমার রাজনীতির হাতেখড়ি ও প্রথম উত্থান এবং দ্বিতীয় উত্থান ঘটে শেখ হাসিনার উদ্যোগেই।
ম্যাচটা জেতার কথা ছিল সহজে, এমনকি ইনিংস ব্যবধানে জেতার হাতছানিও ছিল। তবে দ্বিতীয় ইনিংসে চাপে পড়ে ঘুরে দাঁড়িয়ে আয়ারল্যান্ডের বীরোচিত প্রতিরোধ খেলার সমীকরণ দেয় বদলে। যদিও তৃতীয় দিনে দাপট দেখালেও চতুর্থ দিনে এসে আর অভিজ্ঞতার কাছে পেরে উঠেনি আইরিশরা।
মিরপুর টেস্টের তৃতীয় দিনেই সম্ভাবনা ছিল সাকিব-লিটনদের জয়ে শেষ হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের একমাত্র টেস্ট। তবে হ্যারি টেক্টর, লরকান টাকার ও অ্যান্ডি ম্যাকব্রেইনের অনবদ্য ইনিংস টাইগারদের হতাশা বাড়িয়ে দেয়।
মেহেরপুরের গাংনীতে বাবার মোটরসাইকেল থেকে পড়ে বেবী (৩৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার চোখতোলা-জোড়পুকুরিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
একটি দিনেই সবকিছু কীভাবে বদলে গেল! দ্বিতীয় দিন শেষে আলোচনা ছিল, আয়ারল্যান্ড ইনিংস পরাজয় এড়াতে পারবে কি না। সেই দল এখন জয়ের কথাও ভাবতে পারছে! দুর্দান্ত সেঞ্চুরিতে আইরিশদের ঘুরে দাঁড়ানোর নায়ক লরকান টাকার বলছেন, সবটুকু চাপ এখন বাংলাদেশের ওপর।
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে প্রায় চারশোতে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজারের বেশি মানুষ।
বাংলাদেশ জাতীয় সংসদ পঞ্চাশ বছর পূর্ণ করল আজ ৭ এপ্রিল। স্বাধীনতার পর ১৯৭৩ সালের ৭ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ঢাকার তেজগাঁওস্থ তৎকালীন জাতীয় সংসদ ভবনে। জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার শুরু হয়েছে বিশেষ অধিবেশন।