শরীয়তপুর-চাঁদপুর রুটে ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। নোঙর করা তিনটি ফেরি ঘাটে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন।
হাড়কাঁপানো শীতে কাঁপছে সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। এ অঞ্চলে আজকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষতার সাথে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি বলেন, শিক্ষিত স্মার্ট নাগরিক হতে গেলে ভদ্রতার বিকল্প কিছু নেই। আর দক্ষতার মধ্য দিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে বঙ্গবন্ধুর সপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে।
স্মার্ট বাংলাদেশ গঠনে সুনীল অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নত রাষ্ট্র গঠনের জন্য আরও ১০ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে হবে।
দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩৩ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ৬৬৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ২১ জন।
ঘন কুয়াশার কারণে সিরাজগঞ্জে ট্রেনের সাথে বাসের সংঘর্ষে বাসের সুপারভাইজার নিহত ও বাসের ২৫ জন যাত্রী আহত হয়েছে
ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর নরসিংহপুর-চাঁদপুর হরিণাঘাট নৌ-রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।
কোভিড এসে গেছে। সমাজের সর্বস্তরেই কোভিড নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এই আশঙ্কার মধ্যেই গুগলকর্মীরা নতুন করে আশঙ্কার মধ্যে পড়লেন। শোনা গেছে, টেক জায়ান্ট গুগল অন্ততপক্ষে ১০ হাজার কর্মীছাঁটাই করবে।
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত অবৈধ বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা এ অভিযান পরিচালনা করেন।