ঢাকার ডেমরায় গলায় ওড়না পেঁচিয়ে আশেক (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ডেমরার রাণিমহল, পূর্ব বক্স নগর এলাকায় এ ঘটনা ঘটে।
আত্নহত্যা
বগুড়ার আদমদীঘির সান্তাহারে নেশার টাকার জন্য পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে জাহাঙ্গীর আলম (৫২) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মৃত জাহাঙ্গীর উপজেলার নসরতপুর ধনতলা গ্রামের মৃত হাকিম প্রামাণিকের ছেলে।
পটুয়াখালী বাউফলে সানজিদা আক্তার (১০) নামের এক কিশোরী মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কেশবপুর ইউপির মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বান্দরবানে পুলিশ লাইনের চারতলা ভবন থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামের এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। প্রথমে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানে তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইল ফোন কিনে না দেয়ায় বাবা মায়ের সাথে অভিমান করে রাকিব হাসান অন্তর (১৭) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
পাবনা প্রতিনিধি: প্রেমিকের সাথে বিয়ের আয়োজন না করে পরিবারের পক্ষ থেকে অন্য ছেলের সাথে বিয়ের আয়োজন করায় ফারিয়া তাবাসসুম রুম্পা নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন।