কেরানীগঞ্জ

দক্ষিণ কেরানীগঞ্জে দুইটি ককটেল বিস্ফোরণ

দক্ষিণ কেরানীগঞ্জে দুইটি ককটেল বিস্ফোরণ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে দুটি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর ১০ মিনিট পর ইকুরিয়া বাজার এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও

কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও

ঢাকার কেরানীগঞ্জে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা, যানজট নিরসন এবং সরকারি জায়গা দখলমুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

 

কেরানীগঞ্জে অবৈধ দোকান উচ্ছেদ

কেরানীগঞ্জে অবৈধ দোকান উচ্ছেদ

ঢাকার কেরানীগঞ্জে যানজট নিরসন ও পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে অবৈধ স্ট্যান্ড, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: দগ্ধ আরও একজনের মৃত্যু

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: দগ্ধ আরও একজনের মৃত্যু

কেরানীগঞ্জে প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম মানিক। সোমবার দিবাগত রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কেরানীগঞ্জে খেলনা কারখানায় আগুন, শ্রমিক নিহত

কেরানীগঞ্জে খেলনা কারখানায় আগুন, শ্রমিক নিহত

ঢাকার কেরানীগঞ্জের আতাশুর রোডে প্লাস্টিকের খেলনা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাকিব নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

 

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, একজনের মৃত্যু

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, একজনের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের আমিন প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। 

কেরানীগঞ্জে বসতবাড়িতে ভাঙচুর, টাকা ও স্বর্ণালংকার লুট

কেরানীগঞ্জে বসতবাড়িতে ভাঙচুর, টাকা ও স্বর্ণালংকার লুট

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এসময় বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে দুলাল (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

কেরানীগঞ্জে অনিক-জুনায়েদের ফাঁসির দাবি, বিক্ষোভে আলেমদের হুঁশিয়ারি

কেরানীগঞ্জে অনিক-জুনায়েদের ফাঁসির দাবি, বিক্ষোভে আলেমদের হুঁশিয়ারি

ঢাকার কেরানীগঞ্জে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে অনিক ও জুনায়েদ নামে দুই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। একই দাবি জানিয়েছেন সমাবেশের সভাপতি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী।