গাজা সিটির তুফাহ এলাকায় একটি স্কুলভিত্তিক আশ্রয়কেন্দ্রে ইসরাইলি গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।
গোলাবর্ষণ
ভারতের হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত সংলগ্ন এলাকায় অব্যাহত গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
উত্তর আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমের আশপাশের এলাকায় গোলাবর্ষণে কমপক্ষে ১২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বেচ্ছাসেবী উদ্ধারকারীরা।
উত্তর আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ হামলায় ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৭ জন।
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইনের একটি বাজারে জান্তা বাহিনীর গোলাবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে।
পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে রাশিয়া ভারি গোলাবর্ষণ করছে। রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় সেনাদের পক্ষে লড়াই করা এক এস্তোনিয়ান স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রোববার রাশিয়ার গোলাবর্ষণে তিনজন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ভলোমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন।তিনি তার সান্ধ্যকালীন বক্তব্যে বলেছেন, ‘রুশ বাহিনী আজ সারাদিন নৃশংসভাবে গোলাবর্ষণ করেছে। এতে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।’
বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের সাম্প্রতিক মর্টার শেল গোলাকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সিরিয়ার উত্তরাঞ্চলে একটি বাজারে গোলাবর্ষণে ১৪ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। এই ঘটনায় নিহতদের মধ্যে অন্তত পাঁচজন শিশু রয়েছে।