মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় র্যাচেলের আঘাতে সৃষ্ট ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।
ঘূর্ণিঝড়
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ইসাইয়াসের আঘাতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় গালফ উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘ইসাইয়াস’।
এখনো বিদায় নেয়নি বর্ষাবাহী মৌসুমি বায়ু। অক্টোবরের শুরুতেই মৌসুমি বায়ুর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। ১০ অক্টোবরের পর থেকেই বৃষ্টি কমতে পারে। তখন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বৃষ্টি কমলেও সূর্য এখনো খুব বেশি দক্ষিণে সরে যায়নি। তবে অক্টোবরের শেষ দিকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ঘোর সম্ভাবনা আছে।
ঘূর্ণিঝড় মিগজাউমের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের দক্ষিণাঞ্চল। মঙ্গলবার (৫ ডিসেম্বর) প্রবল এই ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র প্রদেশের বাপাতলা উপকূলে আঘাত হানে। এতে ভারি বৃষ্টিতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলে। এছাড়াও প্রবল এই ঝড়ের প্রভাবে তামিলনাড়ুর চেন্নাইয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করায় টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ফলে সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া পর্যটকরা আটকা পড়েছেন। তাদের আরও একদিন দ্বীপে অবস্থান করতে হবে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টি মঙ্গলবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টার মধ্যে (ভারতীয় সময় বেলা সাড়ে ১১টা) ভারতের দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত করতে পারে।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যা ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আজ (মঙ্গলবার) আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড় মিগজাউম এখনো স্থলভাগে আছড়ে পড়েনি।
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আরও উত্তরপশ্চিমে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।