পিরোজপুর জেলায় কাউখালীতে মৎস্য চাষীদের নিয়ে মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
- সৌদি আরবের ভূখণ্ড ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের
- * * * *
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪
- * * * *
- গ্রাহকদের পছন্দের শীর্ষে কম দামি গাড়ি মারুতি সুজুকি
- * * * *
- বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান
- * * * *
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের নিবন্ধন শুরু আজ
- * * * *
চাষী
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের কল্যাণে চলতি অর্থ বছরে সরকার কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের মাধ্যমে ২২ হাজার ৫২৮ কোটি ৯৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
সোনালী আঁশ পাট কাটা শুরু হলেও নেই পাটক্ষেতে উপযুক্ত পানি। ডোবা, বিল ও পুকুরে পানি না থাকায় পাট কেটে পঁচানোর জন্য যানবাহন বা মাথায় করে নেওয়া হচ্ছে নদী বা খালে। পাট কাটার সময় ক্ষেতে পানি না থাকায় দূর্ভোগ পোহাতে হচ্ছে পাট চাষীদের।
পাঁচ দফা দাবিতে মানবন্ধন কর্মসূচি, বিক্ষোভ মিছিল, কর ভবন ও ডিসি অফিস ঘেরাও করেছে রংপুর তামাক চাষী ও ব্যবসায়ী সমিতি। সোমবার বেলা ১১টায় রংপুর কর কমিশনারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তামাক ক্রয়ের উপর ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, তামাক চাষীদের জন্য সরকারী কৃষি ঋণের ব্যবস্থাসহ পাঁচ দফা দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে বৃহত্তর কুষ্টিয়া তামাক চাষী সুরক্ষা কমিটি।
দেশীয় তামাক শিল্প ও বিড়ি শিল্প রক্ষায় চার দফা দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে তামাক চাষী, ব্যবসায়ী ও বিড়ি শ্রমিকরা। রোববার বেলা ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন তারা।
পাবনা প্রতিনিধি: বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সৃষ্ট অসময়ে বৃষ্টি জেলার পেঁয়াজ চাষীদের ব্যাপক ক্ষতি হওয়ায় তা পুষিয়ে ওঠতে পেঁয়াজ চাষীদের বেশ হিমশিম খেতে হচ্ছে।
সপ্তাহে ৬দিন শ্রমিকদের কাজের ব্যবস্থা, বিড়ির উপর শুল্ক কমানো, বিড়ির উপর অর্পিত ১০ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার, তামাকের ন্যায্যমূল্য নির্ধারণ, নকল বিড়ি উচ্ছেদসহ পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে বিড়ি শ্রমিক ও তামাক চাষীরা। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যশোরে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্দ্যোক্তাদের মাঝে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক ঝিকরগাছা উপজেলার ফুল চাষীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনার ঋণ বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করেছে রংপুর তামাক চাষী ও ব্যবসায়ী সমিতি।