ধর্ষক ও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত কারো পক্ষে কেউ তদবির করলে হাজতে পাঠানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মন্ত্রী বলেন, যদি কোনো রাজনৈতিক নেতাও তদবির করেন, তবে সেই নেতাকেও একই মামলায় হাজতে পাঠানো হবে।
তদবির
কুমিল্লায় কোনো ঘুষ, তদবির কিংবা হয়রানি ছাড়াই মাত্র ৫৬ টাকার ফিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১০১ জনকে নিয়োগ দেয়া হয়েছে।
তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘুষ বা তদবির ছাড়া স্বচ্ছতার মাধ্যমে কুমিল্লা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির ৫৭ জন কর্মচারীকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সবার সামনে লটারির মাধ্যমে এ বদলি কার্যক্রম সম্পন্ন হয়।
পুলিশে পদোন্নতি আর বদলির তদবির এই পর্যায়ে পৌঁছেছে যে তা আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায়ও উঠল। রবিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত সভায় তা উঠলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী তদবিরকারী কর্মকর্তার বিষয়ে কঠোর অবস্থান নিতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে নির্দেশ দেন বলে বৈঠক সূত্র জানিয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমার নাম ব্যবহার করে তদবির করা হলে তা বিবেচনার কোনো সুযোগ নেই। শনিবার (৪ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতি এ কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামীর স্বপ্নের বাংলাদেশে মামা-খালুর তদবির চলবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (৩ জানুয়ারি) রাতে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
প্রতিদিনই নিজের কাছে বিভিন্ন ধরনের তদবির আসে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ব্যক্তিগত লাভের আশায় আবদার, তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশগঠনে পরামর্শ থাকলে জানাবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ থেকে শান্তিরক্ষী মিশনে লোক পাঠানোর পথ বন্ধ করতে কিছু লোক টাকা দিয়ে তদবির করছে। এদের লজ্জা হওয়া উচিত।