এবারের ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে মেগাস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর, যার মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো তাদের রসায়ন দেখা যাবে।
তুফান
চলতি বছরের কোরবানির ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘তুফান’। ছবিটি হলে বসন্ত ফিরিয়েছে। ইন্ডাস্ট্রি হিট তকমা পেয়েছে। এবার সাফল্যের আরও একটি পালক যুক্ত হলো ছবিটির মুকুটে। স্টার সিনেপ্লেক্সের ২০ বছরের রেকর্ড ভেঙে সেরা সিনেমার মর্যাদা পেয়েছে ‘তুফান’।
‘তুফান’ দিয়ে সিনেমা হলে তাণ্ডব চালিয়েছেন শাকিব খান। সেসময় জানানো হয়েছিল ‘তুফান-২’ লোডিং। তারপর থেকেই শাকিবিয়ানরা মুখিয়ে আছেন ছবিটির সিক্যুয়েলের জন্য।
সিনেমা হলে তাণ্ডব চালিয়ে এবার ওটিটি মাধ্যমে মুক্তি পেতে যাচ্ছেন সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। একইসঙ্গে ওটিটি মাধ্যম চরকি ও হইচই বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি।
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান অভিনীত ‘তুফান’ এবার মুক্তি পাচ্ছে মালয়েশিয়ায়। জানা গেছে, আসছে ২৩ আগস্ট সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশটির কয়েকটি শহরে।
মুক্তি পাওয়ার দুই সপ্তাহ পরেও দেশের প্রেক্ষাগৃহে এখনও রমরমা রায়হান রাফী পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। দেশের মাটিতে সাফল্য দেখার পর ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছে রাফীর এই ছবিটি।
আগামী ৫ জুলাই শাকিব খান অভিনীত ‘তুফান ‘ সিনেমাটি ভারতে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা ও প্রযোজকরা। একই সময় ওপার বাংলায় প্রেক্ষাগৃহ মুক্তি পাচ্ছে টালিউডের জিত অভিনীত ‘বুমেরাং’।
মুক্তির প্রথম দিন থেকেই দেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে শাকিব খানের ঈদের ছবি ‘তুফান’। ছবিটি বাংলা সিনেমার অবস্থানকে কয়েক ধাপ ওপরে নিয়ে যাবে, এমনটি ধারণা করা হয়েছিল আগেই।
মুক্তি পাওয়ার প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের শীর্ষে রয়েছে শাকিব খানের ঈদের ছবি ‘তুফান’। সারাদেশে ছবিটি নিয়ে দর্শক সাড়া যেন তুঙ্গে। ইতোমধ্যে ঢাকাসহ দেশজুড়ে ১২০ টির বেশি প্রেক্ষাগৃহে চলছে চলচ্চিত্রটি।
ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত এবং রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তুফান’ ঈদের দিনে মুক্তি পেয়েছে। সিনেমাটির মুক্তির পর থেকেই আলোচনায় আছে। এদিকে একের পর এক শোয়ের সংখ্যা বাড়ছে তুফানের।